দিদি ভরসা রেখেছেন, দিদির বিশ্বাসের মর্যাদা রাখব, নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ করে বার্তা বাবুলের

দিদি ভরসা রেখেছেন, দিদির বিশ্বাসের মর্যাদা রাখব, নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ করে বার্তা বাবুলের

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাবুল সুপ্রিয়। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সাংবাদিকদের বাবুল জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের জন্য মন খুলে কাজ করতে চান। মনের কথা শুনেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসের হয়ে গান করার ইচ্ছে প্রকাশও করেছেন বাবুল।

নবান্নে বাবুল

নবান্নে বাবুল

শনিবারই সকলকে চমকে গিয়েই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রােয়নের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তারপর সোমবার কলকাতায় প্রবল বর্ষণের মাঝেই তিনি হাজির হয়েছিলেন নবান্নে। সেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। মিনিট কুড়ি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাবুল। তারপর সেখান থেকে চলে যান তিনি।

কী বললেন বাবুল

কী বললেন বাবুল

নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল বলেছেন,দিদির সঙ্গে দেখা করতে পেরে কথা বলতে পেরে তিনি ভীষণ খুশি। দিদি তাঁর উপর ভরসা করেছেন। সেই বিশ্বাসের মর্যাদা তিনি রাখবেন বলে জানিয়েছেন। মনের ইচ্ছেতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জািনয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল এদিন জানিয়েছেন তৃণমূলে তাঁর ভূিমকা কী হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দল জানালেই তিনি কাজ শুরু করে দেবেন। মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন বাবুল।

ভবানীপুরে প্রচার করবেন কী বাবুল

ভবানীপুরে প্রচার করবেন কী বাবুল

বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচার নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রসঙ্গত উল্লেখ্য ভবানীপুরে বিজেপির প্রার্থী ঘোষণার পরের দিনই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করেছিলেন বাবুল সুপ্রিয়। রাজনীতি ছাড়ার পরেও বাবুল সুপ্রিয় কীকরে প্রচার করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রসঙ্গত উল্লেখ্য প্রিয়াঙ্কা টিবরেওয়াল বাবুলের আইনি উপদেষ্টা ছিলেন একটা সময়ে। সেই সুবােই তাঁর হয়ে ভবানীপুরে প্রচার করেন বাবুল। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল কী করবেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের বাবুল কৌশলে সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেেছন, দিদির জন্য কাউকে আলাদা করে প্রচার করার প্রয়োজন নেই। তিনি এমনই জিতে যাবেন।

ঝালমুড়ি প্রসঙ্গে বাবুল

ঝালমুড়ি প্রসঙ্গে বাবুল

বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মিম শুরু হয়ে গিয়েছিল ঝালমুড়ি খাওয়া নিয়ে। বেশ কয়েক বছর আগে বাইপাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থামিয়ে বাবুল সুপ্রিয় দেখা করেছিলেন। তখন বাবুল বিজেপিতে। তিনি বলেছিলেন দিদির সঙ্গে কথা হল ঝালমুড়ি খেলাম। বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর আবার সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই ঝালমুড়ি প্রসঙ্গ উঠতে শুরু করেছে। নবান্ন থেকে বেরিয়ে ঝালমুড়ি প্রসঙ্গে বাবুল বলেছেন, দিদি নাকি তাঁকে পরামর্শ দিেয়ছেন ভাল চালের মুড়ি খেতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

দিদি ভরসা রেখেছেন, দিদির বিশ্বাসের মর্যাদা রাখব... | Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+