Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয়মন্ত্রীর পাশে কয়লা মাফিয়া, টুইটারে ছবি দিয়ে 'বিস্ফোরক' পোস্ট বাবুল সুপ্রিয়র

কেন্দ্রীয়মন্ত্রীর পাশে কয়লা মাফিয়া, টুইটারে ছবি দিয়ে পোস্ট বাবুল সুপ্রিয়র

কেন্দ্রীয় কয়লামন্ত্রীর বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার তিনি টুইটে একটি ছবি পোস্ট করে লেখেন, কয়লামন্ত্রীর পাশে দাঁড়িয়ে কয়লা মাফিয়া। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় কয়লামন্ত্রী কয়লা মাফিয়ার হোটেলে উঠেছেন বলও অভিযোগ করেন বাবুল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়।

কেন্দ্রীয়মন্ত্রীর পাশে কয়লা মাফিয়া, টুইটারে ছবি দিয়ে পোস্ট বাবুল সুপ্রিয়র

অভিযোগ, বাম জমানা থেকে আসানসোল শিল্পাঞ্চলে অবৈধ কয়লা কারবারের বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন রাজু ঝাঁ। প্রায় ২০ বছর ধরে তিন রাজ চালান শিল্পাঞ্চলে। রাজু একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হন বলেও জানা যায়। এখনও তাঁর নামে অসংখ্য মামলা ঝুলছে। আর সম্প্রতি একুশের নির্বাচনের পর থেকে তাঁর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বেড়েছে।

বুধবার দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় কয়লা ও সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। অবৈধ কয়লা কারবারের বেতাজ বাদশা রাজু ঝাঁয়ের বিলাসবহুল হোটেলে তিনি ওঠেন বলে অভিযোগ। সেখানেই বুধবার সন্ধ্যায় ইসিএলের শীর্ষ আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত নেন বাবুল সুপ্রিয়।

শিল্পাঞ্চলে ইসিএল ও সেইলের একাধিক বিলাসবহুল অতিথি নিবাস থাকতেও কেন এই কুখ্যাত মাফিয়ার হোটেলে কেন্দ্রীয়মন্ত্রী উঠলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে একুশের নির্বাচন থেকে রাজু ঝাঁকে একাধিকবার বিজেপির প্রচারে দেখা গিয়েছে। ফলে কেন্দ্রীয়মন্ত্রী সেই সূত্রে বিজেপি নেতার হোটেলে উঠেছেন তিনি।

এরপর অবশ্য আক্রমণের সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় একটি ছবি পোস্ট করে লেখেন, "সম্মানীয় কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীজির পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আসানসোলের একজন বিখ্যাত কয়লা মাফিয়া। তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, তাঁর পাশে দাঁড়িয়ে আছে, যিনি বিজেপির টিকিট পাওয়ায় ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

তবে বাবুলের এই অভিযোগ নিয়ে বিজেপি সাফাই দিয়েছে। বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলার পর বিজেপির তরফে জানানো হয়েছে, মন্ত্রী এসেছিলেন সম্পূর্ণ সরকারি সফরে। কেন তিনি ওই হোটেলে উঠলেন, তা কেন্দ্রীয় কয়লামন্ত্রকই বলতে পারবে।

এরপর বাবুল সুপ্রিয় ফের লেখেন, বিজেপিতে থাকাকালীন এঁরাই আমরা বন্ধু ছিল। তাই শাক দিয়ে মাঠ ঢেকে লাভ নেই। তিনি প্রশ্ন তোলেন বিজেপির ছত্রছায়ায় আছে বলে এদের ক্ষেত্রে কোনও তল্লাশি হয় না। আমার কাছে এখনও অভিযোগের ফাই জমা পড়ে রয়েছে। কীভাবে এরা ব্ল্যাকমেল করে টাকা তুলত। সুব্রত মিশ্র কীভাবে ইসিএল কর্তাদের ব্ল্যাকমেল করত, তা সেই ফাইলে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+