বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কাকে নিয়ে উৎফুল্ল ‘রাজনীতি-ছুট’ বাবুল, ট্রোলড সোশ্যাল মিডিয়ায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে বিজেপি শেষপর্যন্ত বেছে নিয়েছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। বিজেপির এই মনোনয়নে বেজায় খুশি ‘রাজনীতি ছেড়ে দেওয়া’ বাবুল সুপ্রিয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে বিজেপি শেষপর্যন্ত বেছে নিয়েছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। বিজেপির এই মনোনয়নে বেজায় খুশি 'রাজনীতি ছেড়ে দেওয়া' বাবুল সুপ্রিয়। এমনকী তিনি তাঁর খুশির কথা ব্যক্ত করে ফেললেন টুইটে। প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হতেই ট্রোলড হলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সাংসদ বাবুল সুপ্রিয়।

লম্বা পোস্টে রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন বাবুল
বাবুল সুপ্রিয়র কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে তোলপাড় পড়ে যায়। তিনি যেভাবে বিজেপির সমালোচনা শুরু করেছিলেন তাতে তাঁর বিজেপি ছাড়ার জল্পনাও শুরু হয়। ইত্যবসরে তিনি লম্বা পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা জানিয়ে দেন। জানান সাংসদ পদ থেকে অব্যাহতি নেওয়া কথাও। পরে জেপি নাড্ডা সঙ্গে বৈঠকের পর তিনি জানান আসানসোলবাসীর কথা ভেবে আমি সাংসদ থাকছি, তবে রাজনীতিকে আলবিদা, আর কোনও রাজনৈতিক মঞ্চে তাঁকে দেখা যাবে না।

বিজেপির প্রচারক তালিকায় দেখা যায় বাবুল সুপ্রিয়র নাম
আর এদিন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রচারক তালিকায় দেখা যায় বাবুল সুপ্রিয়র নাম। তাতে জল্পনা বাড়ে বাবুল সুপ্রিয় প্রচারক হিসেবে থাকবেন কি না। তাঁর সম্মতি ছাড়া বিজেপি কী করে তাঁকে রাখে তালিকায়। তবে কি তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা থেকে সরে এলেন এই স্বল্প দিনেই। তৃণমূলের কথায়, এসব কি তাহলে সত্যিই নাটক ছিল!

মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থীর প্রশংসায় বাবুল
বিজেপি তাঁর নাম তারকা প্রচারক তালিকায় রাখার অব্যহতি পরেই বাবুল সুপ্রিয় বিজেপির প্রার্থীকে নিয়ে প্রশংসাসূচক পোস্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজ। বাবুল তো রাজনীতি ছেড়েছেন তিনি কেন ভোট নিয়ে এত কথা বলবেন, সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ট্রোলড করতে ছাড়ছেন না প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে।
|
প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রশংসায় বাবুল সুপ্রিয়
প্রিয়াঙ্কা টিবরেওয়াল ২০২০ সালের বিজেপি যুব মোর্চার সহ সভাপতি হওয়ার আগে তাঁর পরিচয় ছিল বাবুল সুপ্রিয়র আইনজীবী। সেই প্রিয়াঙ্কাই এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী। বাবুলের দাবি, তাঁর কথাতেই রাজনীতিতে এসেছিলেন টিবরেওয়াল। প্রিয়াঙ্কাকে এরপর তিনি সাহসী, যুক্তিবাদী ও আত্মবিশ্বাসী বিশেষণে বিভূষিত করেন। প্রিয়াঙ্কাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ধন্যবাদজ্ঞাপন করেন মোদী-শাহ-নাড্ডাজিকে।
|
বাবুলের টুইট বার্তার পর নানা তির্যক মন্তব্য নেটিজেনদের
বাবুল সুপ্রিয় লেখেন, জীবনে হার-জিৎটাই সব নয়। জীবন হল কঠিন যুদ্ধে লড়াই করার সাহস। তাঁর এহেন মন্তব্যের পর নেটিজেনরা নানা তির্যক মন্তব্য করতে শুরু করেন। একজন লেখেন- কত রঙ্গ দেখি দুনিয়ায়। সাংসদ পদ ছেড়ে দেব, তারপর সাংসদ পদ থাকবে, রাজনীতি ছেড়ে দেব কিন্তু ভবানীপুরে প্রচারে যাব। বাবুলদা সেরা গায়কের সাতে নাট্যকারের পুরস্কার পাওয়ারও যোগ্য ব্যক্তি তা বোঝা যাচ্ছে।

রাজনীতি আলবিদা জানানোর পর বাবুলের 'রাজনীতি'কে কটাক্ষ
বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে একজন লিখেছেন, "আমি রাজনীতি করছি না, শুধু বিজেপির প্রার্থীর হয়ে একটু দালালি করলাম। আমি রাজনীতিতে আর নেই। শুধু কিছু কথা বলছি।" আবার একজন লিখেছেন- "এসব কী বাবলু দাদা! তুমি নাকি রাজনৈতিক মঞ্চে যাবে না, রাজনীতি ছেড়ে দিয়েছিলে! এই সব দু-টাকার কথা বলে দয়া আদায় করতে চাও নাকি!" তারপর আরও অনেক কথা লিখেছেন অনেকে।












Click it and Unblock the Notifications