মমতা আত্মসম্মানহীন! মিঠুনকে পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে বামপন্থী আর 'প্রতিবাদী' কণ্ঠ নিয়েও প্রশ্ন বাবুলের

বিজেপির (bjp) হয়ে ভোটের প্রচারে ডায়লগ বলাই কাল হয়ে দাঁড়িয়েছে মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty)। এদিন ফের তাঁকে কলকাতা পুলিশের (kolkata police) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। যা নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় সরব

বিজেপির (bjp) হয়ে ভোটের প্রচারে ডায়লগ বলাই কাল হয়ে দাঁড়িয়েছে মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty)। এদিন ফের তাঁকে কলকাতা পুলিশের (kolkata police) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। যা নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সঙ্গীত শিল্পী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (babul supriyo)। এব্যাপারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ করেছেন।

 মিঠুনকে কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদ

মিঠুনকে কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদ

ভোটের প্রচার পর্বে মিঠুন চক্রবর্তী চলচ্চিত্তের সংলাপ বলেছিলেন। সেখানে যেমন ছিল মারব এখানে লাশ পড়বে শ্মশানে, এক ছোবলেই ছবি, জাত গোখরোর মতো সংলাপ। ভোটের ফল বেরনোর পরেই যা নিয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল। যা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই হাইকোর্টে করা আবেদনে মিঠুন বলেছেন এই সংলাপের পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।

 বাবুলের প্রশ্ন

বাবুলের প্রশ্ন

টুইটে বাবুল সুপ্রিয় বলেছেন, ওনার সব শো-তে ওনি এই ডায়ালগ-গুলি বলে এসেছেন এতকাল ধরে | তখন কেন এফআইআর করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ? উনি বিজেপির হয়ে প্রচার করেছেন এটাই কি ওনার অপরাধ, প্রশ্ন করেছেন বাবুল। তিনি বলেছেন, মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীই থাকবেন। উনি রাজনৈতিকভাবে যে দলেরই হয়েই প্রচার করুন না কেন তিনি আমাদের সকলের গর্ব। আর মঞ্চে তিনি মিঠুনদার পাশেই ছিলেন, যখন 'মানুষের ডিমান্ড ও অনুরোধে' উনি ওনার ছবির বিখ্যাত ডায়ালগ-গুলি বলেছেন। জানিয়েছেন বাবুল।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা

এদিন এই জিজ্ঞাসাবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, বিধায়ক না হয়ে ভোটে বিজেপি-র ই কাছে পরাস্ত হয়ে যিনি মুখ্যমন্ত্রী পদে বসে পড়ার 'আত্মসম্মান-হীনতা' দেখতে পারেন, তিনিই বোধহয় পারেন দলমত নির্বিশেষে যিনি বাংলার ভালোবাসার মানুষ, শিল্পী হিসেবে সবার শ্রদ্ধা ও স্নেহের মানুষ, সেই মিঠুনদাকে 'পুলিশ স্টেশনে' ডেকে হেনস্থা করতে।

কোথায় বামপন্থীরা

কোথায় বামপন্থীরা

বাবুল সুপ্রিয়-র প্রশ্ন বামপন্থীরা পুলিশের এই আচরণের নিন্দা করছেন না কেন? তিনি বলেছেন, এটা তো শিল্পী ও শিল্পের অপমান - বিশেষ করে যখন মিঠুনদা যে কথাগুলি বলেছেন সেগুলো নিছকই সিনেমার ডায়ালগ। বামপন্থীরা বিরোধ কিংবা নিন্দা করছেন না কেন, প্রশ্ন করেছেন তিনি। তাঁর কটাক্ষে ভরা প্রশ্ন নবান্নে ফিসফ্রাই বাতিল হয়ে যাবে সেই ভয়ে নয় তো?

 কোথায় প্রতিবাদী শিল্পীরা

কোথায় প্রতিবাদী শিল্পীরা

বাবুল সুপ্রিয় প্রশ্ন করেছেন, এখন কেন বাংলার শিল্পীর পথ নামছেন না প্রতিবাদ করতে। যাঁরা মিঠুনদার সাথে একটা ছবি করতে ছটফট করতেন, মিঠুনদা কলকাতায় এলে ওঁর হোটেলের ঘরের বাইরে ঘন্টা পর ঘন্টা বেশ থাকতেন, তাঁরা আজ চুপ কেন, কিসের ভয়, প্রশ্ন করেছেন বাবুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+