বিজেপিকে বাঙালি-বিদ্বেষী আখ্যা! দলবদলের পর বাবুলের পূর্ণমন্ত্রিত্বের খোঁচায় বিদ্ধ মোদী

বিজেপিকে বাঙালি-বিদ্বেষী আখ্যা! দলবদলের পর বাবুলের পূর্ণমন্ত্রিত্বের খোঁচায় বিদ্ধ মোদী

নরেন্দ্র মোদী একটা সময় বলেছিলেন- মুঝে বাবুল চাহিয়ে। অচিরেই সেই বাবুল সুপ্রিয় হয়ে উঠেছিলেন তাঁর নয়নের মণি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচন সব ওলট-পালট করে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাবুল সুপ্রিয়র দূরত্বও তৈরি করে দিল একটা নির্বাচন। বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়ে প্রিয় মোদীজির সমালোচনা করতেও কসুর করলেন না।

নরেন্দ্র মোদীকে বাঙালি-বিদ্বেষী বলে খোঁচা বাবুলের

নরেন্দ্র মোদীকে বাঙালি-বিদ্বেষী বলে খোঁচা বাবুলের

তৃণমূলে যোগ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঙালি-বিদ্বেষী বলে খোঁচা দিলেন আসানসোলের সাংসদ। তিনি বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না। তাই গত সাত বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি। দিল্লি থেকে কলকাতায় ফিয়েই বাবুল সুপ্রিয় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

তৃণমূলে গিয়ে সবার আগে মোদীকেই নিশানা বাবুলের

তৃণমূলে গিয়ে সবার আগে মোদীকেই নিশানা বাবুলের

তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয় দিল্লি গিয়েছিলেন সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সময় দিতে না পারায় সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই তাঁকে ফিরতে হয়। এরপর কলকাতায় ফিরে বুধবার তিনি সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি প্রধানমন্ত্রীর কাছের লোক বলেই পরিচিত ছিলেন বিজেপিতে। এখন তৃণমূলে গিয়ে সবার আগে তাঁকেই নিশানা করলেন।

বাংলার সাংসদরা বিজেপিতে সম্মান পাচ্ছেন না

বাংলার সাংসদরা বিজেপিতে সম্মান পাচ্ছেন না

বাবুলের কথায়, প্রধানমন্ত্রী বাঙালি বিদ্বেষী। তাই ভোটে জিতে আসা বাঙালিদের প্রতি তিনি অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছেন। তাঁর আমলে গত সাত বছরে তিনি বাংলা থেকে একজন সাংসদকেও পূর্ণমন্ত্রী করেননি। বাংলার সাংসদরা বিজেপিতে সম্মান পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। এমনকী নির্দিষ্ট একজনের নাম করেই তিনি একথা বলেন।

বিজেপিতে ফাটল তৈরির চেষ্টা করছেন, জল্পনা

বিজেপিতে ফাটল তৈরির চেষ্টা করছেন, জল্পনা

বাবুল বলেন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া দলে সম্মান পাচ্ছেন না। আমি শুধু আমার নিজের কথা বলছি না। আলুওয়ালিয়াজি একজন প্রবীণ মানুষ। দল তাঁকে কোনও সম্মান দেয়নি। ওঁকে কোনও স্বাধীন মন্ত্রকও দেওয়া হয়নি। তাঁর এই কথায় রাজনৈতিক মহল অন্য গন্ধ পেতে শুরু করেছে। বিজেপির সাংসদদের মধ্যে অসন্তোষের বার্তা প্রকাশ্যে এনে তিনি বিজেপিতে ফাটল তৈরির চেষ্টা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপি তৈরি করেছেন একজন বাঙালি, পাল্টা

বিজেপি তৈরি করেছেন একজন বাঙালি, পাল্টা

বাবুল এদিন বলেন, মানুষের জন্য কাজ করতে পারাই আসল। দিদির নেতৃত্বে তা করতে পারলে ভালোই হবে। বাবুলের মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মন্ত্রিত্ব না পেয়ে দল ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তখন মত-পথ সব এক ছিল। সবটই ভালো লাগছিল। এখন তো অন্য কথা বলবেনই। উনি আসলে কিছুই জানেন না। দলটাই তৈরি করেছেন একজন বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই দলে বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্ন তোলাই অনুচিত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

প্রধানমন্ত্রী বাঙালিদের ভরসা করছেন না, কটাক্ষ বাবুল সুপ্রিয়র |Oneindia Bengali

https://bengali.oneindia.com/apps/
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+