কেন CBI-ED তদন্ত নয়? রাজু ঝা-র মৃত্যুর পর তাঁর বিজেপি যোগ নিয়ে কৈলাশ-দিলীপকে নিশানা বাবুলের

শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুনের ঘটনা আর তা নিয়ে বিজেপিকে নিশানা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তিনি দাবি করেছেন, এই রাজু ঝাকে নেওয়া নিয়ে বিজেপির অন্দরমহলে দ্বিমত ছিল। অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং বলেছেন, রাজু ঝা বর্তমানে কোনও দলই করতেন না।

রাজু ঝাকে নিয়ে মত বিরোধ

অপর একটি টুইটে বাবুল সুপ্রিয় বলেছেন, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। আইনভাঙলে আদালতেই তার বিচার হওয়া উচিত। তিনি এটা লিখছেন, কারণ রাজু ঝাকে নিয়েই রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার মত বিরোধ হয়েছিল। রাজু ঝাকে বিজেপিতে যোগদানের পিছনে ছিলেন দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়, বলেছেন বাবুল।

রাজু ঝায়ের বিজেপিতে যোগদানে মধ্যস্থতা দিলীপের

এদিন টুইট করে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, রাজু ঝায়ের বিজেপিতে যোগদানে মধ্যস্থতা করেছিলেন তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুইকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, লক্ষ্মণ বলে একজন 'দুষ্টু' বিধায়ক, যে আসানসোলের সভাপতি হওয়ার জন্য তাঁর বাড়িতে সকাল থেকে বসে থাকতো, সেই কৈলাশবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে দিলীপবাবুর সঙ্গে মধ্যস্থতা করেছিল।

রাজুর হোটেলেই বিজেপির বৈঠক

বাবুল সুপ্রিয় দাবি করেছেন, রাজু ঝায়ের হোটেলেই বিজেপি নেতারা বৈঠক করতেন। সেখানে কৈলাশ বিজয়বর্গীয়ও উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, তাঁকে (বাবুল) বদনাম করতে, দুর্গাপুরের একটা রোড শোতে তাঁর সব ব্যানারের নিচে সৌজন্যে রাজু ঝা লেখানো হয়েছিল।

কেন ইডি-সিবিআই হবে না

বাবুল সুপ্রিয় বলেছেন, যেসব কয়লা মাফিয়া বিজেপিতে যোগদান করেছিল, সিবিআই-ইডি কেন তাদের বিরুদ্ধে তদন্ত করছে না। তিনি বলেছেন, সব রাজ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্ত হচ্ছে। তাঁর বর্তমান দলের বিরুদ্ধেও হচ্ছে। কিন্তু কোন মন্ত্রে বিজেপির সব নেতারা শুদ্ধ হচ্ছেন, সেই প্রশ্ন করেছেন বাবুল।

দিলীপ ঘোষকে কটাক্ষ

এদিন বাবুল সুপ্রিয়-র অভিযোগ নিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কেন বাবুলের বিজেপি ত্যাগ সেই নিয়েও প্রশ্ন করেন দিলীপ ঘোষ। টুইটে তারও উত্তর দিয়েছেন বাবুল। টুইটে তিনি দিলীপ ঘোষকে তাঁর থেকে রাজনীতিতে জুনিয়র বলে কটাক্ষ করেছেন।

রাজু ঝাকে নিয়ে অর্জুন সিং

রাজু ঝাকে নিয়ে অর্জুন সিং

এদিন রাজু ঝাকে নিজের ছোট ভাই বলে বর্ণনা করেছেন, ব্যারাকপুরের সাংসদ তথা বর্তমানে তৃণমূল নেতা অর্জুন সিং। তিনি বলেছেন, রাজু ঝা বর্তমানে সৎ পথেই ব্যবসা করতেন। তবে কোনও ব্যবসার সঙ্গে তাঁর (অর্জুন) যোগ নেই। বর্তমানে কোনও দলের সঙ্গে রাজু ঝা যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন অর্জুন সিং।


ছবি সৌ:পিটিআই

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+