ফেসবুক-কাণ্ডে গ্রেফতার বিজেপির আইটি সেলের আহ্বায়ককে চেনেন না বাবুল! নয়া বিতর্ক

আসানসোলের বিজেপির আইটি সেলের আহ্বায়ক গ্রেফতার হওয়ার পরই আসানসোলের সাংসদ হিসেবে বাবুল সুপ্রিয়র মন্তব্য জানতে চেয়েছিল অনেক সংবাদমাধ্যমই। তখনই তৈরি হয় এই বিতর্ক।

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে পশ্চিম বর্ধমানের আইটি সেলের আহ্বায়কের স্থান হয়েছে শ্রীঘরে। তাঁকে নিয়ে এবার অস্বস্তিতে পড়লেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল তাঁকে চেনেন না বলে দাবি করেছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলের বিজেপি সাংসদ টুইটে জানিয়েছেন তিনি তরুণ সেনগুপ্ত নামে কাউকে চেনেন না। এমনকী কে তাঁকে আসানসোলের আইটি ইনচার্জের দায়িত্ব দিয়েছিলেন তাও তিনি জানেন না বলে দাবি করেন বাবুল।

বিজেপির আইটি সেলের আহ্বায়ককে চেনেন না, বিতর্কে বাবুল

বাবুল সুপ্রিয়র এই দাবি অবশ্য মানতে নারাজ সিআইডি। সিআইডির দাবি, গ্রেফতার হওয়ার আগে তরুণ সেনগুপ্ত বৈঠক করেছিলেন বাবুল সুপ্রিয়-র সঙ্গে। পশ্চিম বর্ধমান জেলার বিজেপির আইটি সেলের আহ্বায়ককে ওই বৈঠকের পরই গ্রেফতার করা হয় বলে দাবি সিআইডি। এখন অস্বস্তি এড়াতেই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রসঙ্গ এড়াচ্ছেন বলে মনে করছেন সি্আইডি আধিকারিকরা।

পরে অবশ্য বাবুল সু্প্রিয় ভোলবদল করে জানান, তিনি তরুণ সেনগুপ্তকে চেনেন না। তবে তাঁকে জেলা সভাপতি নির্বাচিত করেছেন বলে তিনি পরে জানতে পেরেছেন। উল্লেখ্য, তরুণ সেনগুপ্তকে বিতর্কিত পোস্ট করার জন্য গ্রেফতার করা হয়। বেশ কয়েকমাস আগে তিনি বিতর্কিত পোস্টটি করেছিলেন। রামনবমীর সময়ে করা সেই পোস্টটির জন্য এতদিন পরে কেন গ্রেফতা্রি তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

আসানসোলের বিজেপির আইটি সেলের আহ্বায়ক গ্রেফতার হওয়ার পরই আসানসোলের সাংসদ হিসেবে বাবুল সুপ্রিয়র মন্তব্য জানতে চেয়েছিল অনেক সংবাদমাধ্যমই। তখনই তৈরি হয় এই বিতর্ক। পরে বিতর্ক ঢাকতেই তড়িঘড়ি টুইট করে তাতে জল ঢালতে ময়দানে নেমে পড়েন বাবুল। কিন্তু টুইটের পরও বিতর্ক থামা দূর অস্ত, বরং ঘৃতাহুতি হয়েছে তাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+