তৃণমূলের মিছিলে জয়া বচ্চনের প্রচার পর্ব নিয়ে বাবুলের কণ্ঠে কোন সুর
বিরোধী শিবিরে তারকা প্রচারক এসে বিরোধী প্রার্থীকে সঙ্গে নিয়ে কী বলতে পারেন , সে বিষয়ে কার্যত 'ভূবিষ্যদ্বাণী' করে দিয়েছিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপির এই তরুণ তুর্কী এদিন মুখ খোলেন জয়া বচ্চনের প্রচার পর্ব নিয়ে।

বাংলার ভোট ময়দানে 'ধন্যি মেয়ে'
বাংলায় যখন মমতা শিবির 'খেলা হবে' বার্তা নিয়ে তুঙ্গে তুলেছে সুর, তখনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ চড়াতে টালিগঞ্জে বাংলার 'ধন্যি মেয়ে' জয়া বচ্চনকে দেখা গেল হাইভোল্টেজ প্রচারে। সমাজবাদী পার্টির সাংসদকে ঘিরে এদিন তুঙ্গে ছিল টালিগঞ্জের তৃণমূল সমর্থকদের উত্তেজনা।

বাবুলের কোন বার্তা
' উনি (জয়া বচ্চন) আমাকে খুব ভালোভাবেই চেনেন। বিজেপির বিরুদ্ধে উনি মুখ খুলতে পারেন, তবে কখনওই আমার বিরুদ্ধে মুখ খুলবেন না । ' জয়া বচ্চন সম্পর্কে বাবুল সুপ্রিয়র এই মন্তব্যে কার্যত বিজেপি প্রার্থীর আত্মবিশ্বাস ঠিকরে বেরিয়েছে বলে মত অনেকের। বাবুলের এই ভবিষ্যদ্বাণী টালিগঞ্জের বুকে ভোট প্রচার পর্বে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাবুলের কটাক্ষ অরূপকে
এদিন বাবুল সুপ্রিয় বলেন, 'অমিতজি ও উনি (জয়া বচ্চন) যখনই আসেন দেখেন বিমানবন্দরে অরূপবাবু ফুল মিষ্টি নিয়ে স্বাগত জানান। উনি যে টালিগঞ্জের বাহুবলী , কাটমানি নিয়ে সব কাজ করেন, সেই খবর থাকলে জয়াজি যেমন সোজা সাপচা মানুষ তাতে কখনওই ওঁর প্রচারে আসতেন না।'

জয়া যা বলেছেন
এদিকে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে এসে, জয়া বচ্চন মমতার ভূয়সী প্রশংসা করেন। সমাজবাদী পার্টির সাংসদ তথা অমিতাভ পত্নী দাবি করেন, মমতার লড়াইকে তিনি সম্নান করেন। গণতন্ত্র রক্ষার তাগিদে মমতা একা লড়ছেন। আর মমতা বাংলায় এলে রাজ্যের ভালো হবে। উন্নতি হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications