কোপ পড়ল বাবুলের উপরেও, মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা আসানসোলের বিজেপি সাংসদের
কোপ পড়ল বাবুলের উপরেও, মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা আসানসোলের বিজেপি সাংসদের
দেবশ্রীর পর বঙ্গে আরও এক হেভিওয়েট বাদ গেলেন মোদীর মন্ত্রিসভা থেকে। পদত্যাগ করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। একুশের ভোটে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ গুরুত্ব দিেয়ছিল বাবুল সুপ্রিয়কে। পর পর বাবুল ও দেবশ্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ায় কোন বার্তা দিলেন মোদী এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এই ২ জনের পরিবর্তে বঙ্গের তিন সাংসদ নীশিথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লাকে মন্ত্রিসভায় যোগ করেছেন মোদী।

বাদ পড়লেন বাবুল
দেবশ্রীর পর এবার বাদ পড়লেন বাবুল সুপ্রিয়ও। মোদীর মন্ত্রিসভা সভা থেকে বাদ পড়লেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও। ফেসবুক পোস্টে নিজেই সেকথা জানিয়েছেন বাবুল। সকাল থেকে কারোর ফোন ধরছিলেন না সাংসদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

বাবুলের বার্তা
ফেসবুকে বাবুল লিখেছেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত যা নিয়েছেন সেটা মেনেই কাজ করেছি। তবে আমি গর্বিত যে কোনও রকম দুর্নীতির কালো দাগ গায়ে না মেখেই এই মন্ত্রীর পদ থেকে সরে আসতে পেরেছি। দেশ এবং দেশবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই। বাবুলের এই বার্তাতেও প্রচ্ছন্ন ক্ষোভ ধরা পড়েছে। একুশের ভোটের ফলাফলের কারণেই কী কোপ পড়ল বাবুলের উপর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিএ আসানসোলে জিতেছে বিজেপি।

বাদ পড়েছেন দেবশ্রী
মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন দেবশ্রী চৌধুরীও। রায়গঞ্জের সাংসদ নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। তাঁকেও পদত্যাগ করতে বলা হয়েছে। যদিও সাংসদ নিজে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। দেবশ্রী ২০১৯ সাল থেকেই দিল্লির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। হঠাৎ করে দেবশ্রীর উপর কেন কোপ পড়ল এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিদ্রোহী সৌমিত্র খাঁ
মন্ত্রিসভায় জন বার্লা, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুরদের নিয়ে আসার পরেই ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ তারপরেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আগামিকালই তিনি বিজেপি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু বিজেপি ছাড়বেন সেকথা জানাননি।












Click it and Unblock the Notifications