তৃণমূলে প্রথম ১১-য় খেলতে যাওয়া ছেলেটা মাঠের বাইরে! গোয়া নিয়ে অনুপমের খোঁচায় জবাব বাবুলেরও

তৃণমূলে প্রথম ১১-য় খেলতে যাওয়া ছেলেটা মাঠের বাইরে! গোয়া নিয়ে অনুপমের খোঁচায় জবাব বাবুলেরও

গত বছরে তাঁর তৃণমূলে যাওয়ার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেছিলেন ফের নিউজ। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে সরিয়ে দিতেই বাবুলের দলবদল। মোদী খারাপ আর মমতা ভাল। আর তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতে গিয়ে তিনি বলেছিলেন প্রথম ১১-য় থাকতে চান। এদিন সেই বিষয়টি নিয়ে বাবুল সুপ্রিয়কে নিশানা করলেন বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সেখানে তিনি গোয়ার নেতাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী লুইজিনো ফেলেইরো

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী লুইজিনো ফেলেইরো

মানস ভুঁইয়ার আসনে অসমের নেত্রী সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন সুস্মিতা দেব ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে। অন্যদিকে সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাতবারের বিধায়ক তথা কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো। তাঁকে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করেছে তৃণমূল। ১৬ নভেম্বর তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। ২৯ নভেম্বর নির্বাচনের দিন। তবে কোনও বিরোধী না দাঁড়ানোর সম্ভাবনায় ওই সময়ের আগেই তাঁকে বিজয়ী বলে ঘোষণার সম্ভাবনা।

অনুপম হাজরার খোঁচা

অনুপম হাজরার খোঁচা

শুভেন্দু অধিকারীর পরে অনুপম হাজরা বাংলার কাউকে রাজ্যসভায় মনোনয়ন না দেওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন। এদিন বাবুল সুপ্রিয়কে খোঁচা দিতে গিয়ে অনুপম হাজরা নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন গোয়ার মেয়ে বলে। প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে প্রচারের যখন বিজেপি প্রবল চাপ তৈরি করেছিল, সেই সময় তৃণমূলের তরফে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে আক্রমণ করে বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী চাই বলে প্রচার করেছিল। এদিন অনুপম হাজরা তাঁর ফেসবুক পোস্টে বলেছেন, গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠালো, অথচ 'Playing 11'-এ খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখলো!!! ভারি অন্যায়!!! তীব্র প্রতিবাদ জানাই!!! ( বানান ও পোস্ট সম্পূর্ণ রূপে অপরিবর্তিত)

অনুপমের কটাক্ষে বাবুল সুপ্রিয় প্রতিক্রিয়া

অনুপমের কটাক্ষে বাবুল সুপ্রিয় প্রতিক্রিয়া

এব্যাপারে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় অনুপম হাজরাকে অতি সুবোধ বালক এবং বোকা ছেলে বলে কটাক্ষ করেছেন। বাবুল আরও বলেছেন, অনুপমের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটা তাঁর রুচিতে বাধে। অনুপম হাজরার রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, একটা সময় তো বলেছিলেন অনুব্রত মণ্ডলকে শ্রদ্ধা করেন, তা তাঁর (অনুব্রত) কাছ থেকে রাজনীতির পাঠটা নিয়ে নিন। বাবুল নিজের অবস্থান প্রসঙ্গে বলেছেন, যিনি দুবার লোকসভায় বিপুল ভোটে জয়ী হয়েছেন, তিনি কেন রাজ্যসভায় যাবেন? সেটা বোঝার বুদ্ধি অনুপম হাজরার নেই, বলেছেন বাবুল।

তৃণমূলে যোগ দেওয়ার পরে বাবুলের প্রতিক্রিয়া

তৃণমূলে যোগ দেওয়ার পরে বাবুলের প্রতিক্রিয়া

প্রসঙ্গত উল্লেখ্য গত সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের গুরুত্বপূর্ণ নেত্রী বলে প্রশংসা করে তিনি বলেছিলেন, খেলার সুযোগ না পেয়ে তিনি বিজেপি ছেড়েছেন। তিনি বলেছিলেন তৃণমূল তাঁকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দিয়েছে। যা নিয়েই এদিন কটাক্ষ করেছেন অনুপম হাজরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+