Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asansol Lok Sabha Election 2024: 'এই পোস্টারগুলো যদি সত্যি হয়...', পবন সিংয়ের নাম ঘোষণা হতেই বিস্ফোরক বাবুল

Asansol Lok Sabha Election 2024: একেবারে দোরগোয়ায় লোকসভা নির্বাচন। ভোটের মুখে নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরপরেই সম্ভবত ভোটের দিন ঘোষণা করতে পারে কমিশন। তবে নজিরবিহীন ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। বাংলা সহ দেশের শতাধিকেরও বেশি আসনে প্রার্থীর নাম এদিন ঘোষণা করা হয়েছে।

যা রীতিমত চমক বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পালটা বিতর্কও শুরু হয়েছে। যা নিয়ে চাপ বাড়ছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। এদিন বাংলার ২০ টি আসনে প্রার্থী (Asansol Lok Sabha Election 2024) তালিকা ঘোষণা করেছে বিজেপি। দিল্লি থেকে আনুষ্ঠানিক ভাবে এই নাম ঘোষণা করা হয়েছে।

Asansol Lok Sabha Election 2024

নাম ঘোষণা করা হয়েছে বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং'য়ের। আসানসোল লোকসভা (Asansol Lok Sabha Election 2024) কেন্দ্র থেকে তাঁকে এবার প্রার্থী করা হয়েছে। পবন সিংয়ের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে একাধিক বিতর্ক। বিশেষ করে পবন সিং'য়ের বিভিন্ন গান এবং ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

এমনকি পবন সিংয়ের বেশ কিছু পোস্টার ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে নারীবিদ্বেষী হিসেবে বেশ দুর্নাম রয়েছে পবন সিংয়ের। আর নাম ঘোষণা হতেই সেই সমস্ত ভিডিও এবং পোস্টার সামনে আসতে শুরু করেছে। আর তা শেয়ার করে অনেকেই বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছে।

পবন সিংয়ের নাম দেখে বেজায় চটেছেন বাবুল সুপ্রিয়ও। সেই সমস্ত ছবি-ভিডিও তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। রাজ্যের মন্ত্রী লিখছেন, আমি এই ভিডিয়োর সত্যতা যাচাই করিনি, করতেও যাব না। তবে এমন অনেক পোস্টার আমার কাছে আসতে শুরু করেছে ।

একজন শিল্পী হিসেবে পবন সিং জি-কে আমার কিছু বলার নেই। তবে এই পোস্টারগুলো যদি সত্যি হয় তাহলে বোঝাই যাচ্ছে, বাংলার মহিলাদের প্রতি কেমন সম্মান আছে। মোদী নিশ্চয় ওঁর হয়ে পোলো গ্রাউন্ডে প্রচারে আসবেন!

বলে রাখা প্রয়োজন, আসানসোল কেন্দ্র থেকে গত কয়েকবার বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বী করেছেন বাবুল সুপ্রিয়। এরপর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। ওই কেন্দ্র থেকে উপ নির্বাচনে প্রার্থী করা হয় শত্রুঘ্ন সিনহাকে। আসা করা যাচ্ছে, এবারও আসানসোল থেকে প্রার্থী হবেন তিনিই। আর তা যদি হয় তাহলে এবার আসানসোলের মানুষ দুই বিহারী বাবুর লড়াই দেখবে। তবে শেষ হাসি কে হাসবে সেদিকে নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+