রেশন চাই না ফ্রি-তে! ভ্যাকসিন আর অক্সিজেন দিন, বাবুলের পোস্টে কমেন্টের বন্যা

করোনার প্রথম ধাক্কা সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশের বুকে। এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকার দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য মে ও জুন মাসে ৫ কেজি খাদ্য সরবরাহ করবে বলে ঘোষণা করেছে।

করোনার প্রথম ধাক্কা সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশের বুকে। এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকার দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য মে ও জুন মাসে ৫ কেজি খাদ্য সরবরাহ করবে বলে ঘোষণা করেছে। মোদী সরকারের সেই ঘোষণা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক পেজে পোস্ট করতেই সমালোচনা শুরু হল জোরদার।

বাবুলের ফেসবুক পোস্ট

বাবুলের ফেসবুক পোস্ট

বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ২০২১-এ বিনামূল্যে ৫ কেজি খাদ্য সরবরাহ করবে মোদী সরকার। ৫ কেজি করে খাদ্য সামগ্রী মে ও জুন মাসে দেশবাসীকে প্রদান করার হবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রায় ৮০ কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন। এই খাতে কেন্দ্রীয় সরকারের খরচ হবে ২৬ হাজার কোটি টাকা।

ফেসবুক পোস্টে কী বার্তা

বাবুল সুপ্রিয় এই বার্তা দেওয়ার পাশাপাশি নিচে লিখেছেন, করোনা মহামারীর ভয়াবহ বিপদের সময় দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। বাবুল সুপ্রিয় এই পোস্টের পরই অনেক কমেন্ট করেছেন। তাঁদের কমেন্টে কার্যত ট্রোলড হয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁরা বিনামূল্য খাদ্য সামগ্রী নয়, ভ্যাকসিন আর অক্সিজেন প্রদানের আর্জি জানিয়েছেন মন্ত্রীর কাছে।

বাবুলের পোস্টে কমেন্টের বন্যা

বাবুলের পোস্টে কমেন্টের বন্যা

জনৈক ব্যক্তি লিখেছেন, দিদি আগেই ঘোষণা করে দিয়েছিলেন জুন মাস অবধি রেশন ফ্রি। তারপর সরকারে এলে রেশন বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তাঁর। আবার তাঁর সঙ্গে সংযোজন হয়েছে দুয়ারে রেশন। আবার মোদীজি প্রমাণ করলেন- হোয়াটস বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো।

আগে অক্সিজেনের জোগান দিন

আগে অক্সিজেনের জোগান দিন

আর একজন লিখেছেন- মানুষ ভিক্ষা চায় না, কর্মসংস্থান চায়। কর্মসংস্থান পেলে মানুষ কিনে কেতে পারবে। মাসে ৫ কেজি চালে আপনার সংসারটা চলবে। আর একজন লিখেছেন, প্রধানমন্ত্রী আগে দেশের প্রতিটা হাসপাতালে অক্সিজেন জোগান দিন। আবার একজন লিখেছেন- দু-মাস দেবেন কিন্তু বাকি ১০ মাস কী হবে? বর্তমানে মহামারী যে আকার নিয়েছে, তাতে আগে করোনা সামগ্রী, ভ্যাকসিন আর অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করুন।

একই কাজ দুজনে করার কী দরকার!

একই কাজ দুজনে করার কী দরকার!

আবার এমনও লিখেছেন একজন- ৫০০ কোটি টাকা পিকেকে না দিয়ে, কিংবা ১৩০০ কোটি টাকা ক্লাবকে না দিয়ে কতগুলো অক্সিজেন প্ল্যান্ট বসানো যেত একবার ভাবুন। আর একজন লিখেছেন- আগে তো অক্সিজেন দিন। মানুষগুলো বাঁচুক। তারপর না চাল-ডাল খাবে! আবার একজন লিখেছেন- একই কাজ দুজনে করার কী দরকার! খাদ্যসাথীর ফ্রিতে চাল তো পাচ্ছেনই। আগে অক্সিজেন আর ভ্যাকসিন দিতে বলুন ফ্রিতে। এরকম কমেন্ট পাল্টা কমেন্ট চলছেই বাবুলের পোস্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+