তৃণমূলে ইন্দ্রনীলের ‘দোসর’ হবেন বাবুল! তিনি নতুন পথের দিশা পেলেন মমতা-সকাশে
তৃণমূলে ইন্দ্রনীলের ‘দোসর’ হবেন বাবুল! তিনি নতুন পথের দিশা পেলেন মমতা-সকাশে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আরও এক সঙ্গীতশিল্পীর আগমন। এতদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন একাই দাপট দেখিয়ে এসেছেন। এবার তাঁর অংশীদারিত্বে ভাগ বসাতে এসে গেলেন বাবুল সুপ্রিয়। অন্তত বাবুল সুপ্রিয়ের বক্তব্যে তেমনই আভাস মিলেছে। বাবুল বলেছেন, তাঁকে গান গাইতে বলছেন মমতা দিদি। বাংলার জন্য কাজ আর কাজের ফাঁকে মন খুলে গান।

গান আরও ভালো করে কাজ করার অনুপ্রেরণা
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, গান গাইলে মনটাও ভালো থাকে। আরও ভালো করে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। মমতা দিদি আমাকে সেটাই করতে বলেছেন। বাংলার জন্য কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাতে আমি আপ্লুত।

রাজনীতির সঙ্গেও গান চালিয়ে যেতে চান বাবুল
বাবুল সুপ্রিয় গানের জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবুল রাজনীতিতে আসার পর গানের জগতে খানিকটা হারিয়ে গিয়েছেন। পার্টির জন্য তিনি গান গেয়েছেন ঠিকই, কিন্তু তিনি হারিয়ে ফেলেছেন তাঁর সেই আগের জনপ্রিয়তা। তবু দান যে তাঁর মননে। তাই গান ছেড়ে তিনি থাকেন কী করে। রাজনীতির সঙ্গেও তিনি গান চালিয়ে যেতে চান।

অনুরাগী নেত্রী পেয়ে বাবুল সুপ্রিয়-রা আপ্লুত
তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাবুলকে পরামর্শ দিয়েছেন গানটাও চালিয়ে যেতে। তাতে খুব খুশি বাবুল। এর ফলে ইন্দ্রনীলের সঙ্গে বাবুলকেও পেয়ে যাবেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় গান ভালোবাসেন খুব। গানের প্রতি তাঁর অনুরাগ রয়েছে। আর এমন অনুরাগী নেত্রী পেয়ে বাবুল সুপ্রিয়-রা তো আপ্লুত হবেনই। বাবুল বলেন, দিদি তাঁকে পুজোতেই একটা গান গাইতে বলেছেন। আমি তো প্রফেশনাল সিঙ্গার ছিলাম। সেদিকটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার আমার জন্য গানের দিগন্ত খুলে গেল। দিদি বলেছেন, আমি গাইব। দিদির লেখা গানও গাইব।

ইন্দ্রনীল সেন একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাবেন বাবুল
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে গান একটি বিশেষ জায়গা পেয়ে এসেছে। সেই জায়গায় ইন্দ্রনীল সেন এতদিন একচ্ছত্র আধিপত্য দেখিয়ে এসেছেন। এবার সেই ক্ষেত্র ভাগ করে নিতে পারেন বাবুলও। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে ইন্দ্রনীল সেন, অন্যদিকে বাবুল সুপ্রিয়। মমতার ডান হাত আর বাম হাত হয়ে উঠবেন তাঁরা! দু-জনকে দেখা যাবে মমতার দু-পাশে। মমতার অনুষ্ঠান মাতাবেন দুই শিল্পী। এর আগে একাধিকবার কবীর সুমন, নচিকেতাদের দেখা গিয়েছে মমতার অনুষ্ঠানে। এবার সেই দায়িত্বটা ভাগ করে নেবেন বাবুল-ইন্দ্রনীলরা।

বাংলার জন্য কাজ, আর মন খুলে গান গাওয়ার সুযোগ
বুল সুপ্রিয় তৃণমূলে যোগদান প্রসঙ্গে জানিয়েছেন, তিনি রাজনীতি ছেড়েছিলেন হৃদয় থেকেই। তখন তাঁর অন্য কোনও দলে যাওয়ার ইচ্ছা ছিল না। তৃণমূলে যোগদানের বিষয়টি তিন-চারদিনে ঠিক হয়েছে। এত বড় সুযোগ পেয়ে যাব ভাবিনি। আর সুযোগটা হাতছাড়া করতেও চাইনি। বাংলার জন্য কাজের সুযোগ, তারপর মন খুলে গান গাওয়ার সুযোগ- দুটোই যে বড় প্রিয় বাবুলের।












Click it and Unblock the Notifications