রামমোহনের কৃতিত্ব বিদ্যাসাগরের কাঁধে চাপালেন বাবুল, বললেন সতীদাহ রদ করেন বিদ্যাসাগর
ইতিহাসকে কার্যত গুবলেট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।
ইতিহাসকে কার্যত গুবলেট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ দিতে গিয়ে বাবুল এদিন বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা বিলোপ করেন। যা শোনার পরই চারিদিকে প্রতিক্রিয়া শুরু হয়।

সেই খবর সংবাদ মাধ্যমে আসতেই হইচই পড়ে যায়। কারণ রাজা রামমোহন রায়ের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন বাবুল। তাঁর কৃতিত্ব চাপিয়ে দিয়েছেন বিদ্যাসাগরের ঘাড়ে।
এদিনের ওই অনুষ্ঠানে বাবুল ছাড়াও উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, রিমি সেন-এর মতো একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে রাজ্য সরকারকে আক্রমণ করেন বাবুল। বাংলা সিনেমা জগতে স্বাধীনতার অভাব রয়েছে, কেউ ভালো করে কাজ করতে পারছেন না, ভয়ে ভয়ে রয়েছেন, তুমুল রাজনীতি চলছে। নানা বক্তব্য তিনি রাখেন।
তারই মাঝে তিনি বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষের প্রসঙ্গ টানতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন, বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছেন। যা নিয়ে বিরোধীরা তুমুল কটাক্ষ শুরু করেছে বাবুলকে।












Click it and Unblock the Notifications