মুনমুনকে 'সুপার এন্টারটেনার' কটাক্ষ বাবুলের, ভোট মিটলেও শ্লেষের রাজনীতি অব্যহত

এক্সিট পোলের অঙ্ক উড়িয়ে আসানসোলে জয় পেয়েছেন বাবুল সুপ্রিয়। বাঁকুড়া ছেড়ে আসানসোলে এসে হারতে হয়েছে মুনমুন সেনকে। তারপরই মুনমুনের দুঃখ করেছেন।

এক্সিট পোলের অঙ্ক উড়িয়ে আসানসোলে জয় পেয়েছেন বাবুল সুপ্রিয়। বাঁকুড়া ছেড়ে আসানসোলে এসে হারতে হয়েছে মুনমুন সেনকে। তারপরই মুনমুনের দুঃখ করেছেন। আবার তাঁর দুঃখ বুঝে বাবুল দিয়েছেন বিশেষ বার্তা। বাবুল টুইটে লেখেন- 'আপনি যেভাবে সুপার-এন্টারটেন করেছেন, আসানসোল আপনাকে চিরকাল মনে রাখবে।'

মুনমুনকে সুপার এন্টারটেনার কটাক্ষ বাবুলের, শ্লেষ চলছেই

হেরে গিয়ে মুনুমুন সেন বলেছিলেন- আর আসব না আসানসোলে। অভিমান করে তিনি বলেন, এতগুলো শাড়ি কিনেছিলাম একটাও পরা হল না। আর আসব না। তা শুনেই বাবুলের শ্লেষাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন। এর আগেও বারবার দুই নেতা-নেত্রী টুইট যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন একাধিকবার।

মুনমুন সেন কখনও বলেছেন, বাবুল তো 'বাচ্চা ছেলে।' কখনও তিনি ভোটে ঝামেলার প্রশ্নে বলেছেন, 'বেড টি পাইনি, তাই উঠতে দেরি হয়েছে।' আবার তিনি মায়ের আত্মার শান্তির জন্য ভোট চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে হাসির খোরাকও হয়েছে। বাবুলও তার প্রতি কটাক্ষের জবাব দিয়েছেন। অস্ত্র করেছেন।

ভোটের পরও সেই বাক্যবাণ, শ্লেষাত্মক তোপ জারি থেকেছে। মুনমুন সেনের অভিমান প্রসঙ্গেই তিনি টুইটে দিয়েছেন জবাব। এর আগে এক্সিট পোলে আসানসোল কেন্দ্রে মুনমুনের জেতার সম্ভাবনা প্রসঙ্গে শুধু হেসেছেন। এদিন ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর কটাক্ষ করলেন মুনমুনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+