মমতার ‘দিদিকে বলো‘কে বাবুলের কটাক্ষ ‘হরি বলো‘, শেষে ফ্লপ কর্মসূচি বানালেন দিদি
মমতার ‘দিদিকে বলো‘ কর্মসূচিকে নিয়ে তির্যক মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। রানিগঞ্জে পার্টি অফিস উদ্বোধন করে তিনি বলেন, দিদির ‘দিদিকে বলো’ আদতে একটা ফ্লপ কর্মসূচি।
মমতার 'দিদিকে বলো' কর্মসূচিকে নিয়ে তির্যক মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। রানিগঞ্জে পার্টি অফিস উদ্বোধন করে তিনি বলেন, দিদির 'দিদিকে বলো' আদতে একটা ফ্লপ কর্মসূচি। প্রশান্ত কিশোরকে ভাড়া করে এনে একটা ফ্লপ কর্মসূচি বানিয়েছেন দিদি। আমি তাই এই কর্মসূচির নাম দিয়েছে 'হরি বলো'।

বাবুল বলেন, দিদিকে বলো এখন একটা হাস্যাস্পদ কর্মসূচি হয়ে উঠেছে।'দিদিকে বলো' নিয়ে সবাই মজা করছে। তারপর দিদিকে বলোতে দিদিকে তো পাওয়াই যাচ্ছে না। তাহলে আর দিদিকে বলো কর্মসূচি করে লাভ কি। সাধারণ মানুষ এই দিদিকে বলো নিয়ে বিরক্ত। ফোন করে কোনও রেসপন্স পাচ্ছে না কেউ।
এদিন প্রশান্ত কিশোরকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, প্রশান্ত কিশোরকে এনে কিস্যু লাভ হবে না। ওই তো দেখছেন 'দিদিকে বলো'র অবস্থা। ওসব করে লাভ নেই। আমরা কিশোর কুমারের গান শুনি। আমাদের প্রশান্ত কিশোরের কোনও দরকার নেই, আর দরকার হবেও না।
তবে 'দিদিকে বলো'র সমালোচনা করলেও জনসংযোগ করতে তিনি ভুললেন না। রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে তিনি জনসংযোগ করেন জামুড়িয়াহবাসীর সঙ্গে। জামুড়িয়ার হরিমন্দিরে গানের অনুষ্ঠানেও তিনি ঢুকে পড়েন। হারমোনিয়াম নিয়ে ভজন, লোকগীতি ধরেন মন্দিরের বারান্দায় বসে।












Click it and Unblock the Notifications