মমতাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যে কীসের ইঙ্গিত দিলেন বাবুল সুপ্রিয়

‘দুর্গাঠাকুরকে সম্মান দেখিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তা অবশ্যই প্রশংসাযোগ্য। কিন্তু তার আগে দুর্গা বিসর্জন নিয়ে যা করেছেন মুখ্যমন্ত্রী, এই উৎসব পাপমুক্তি ছাড়া আর কিছু নয়।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা কার্নিভালকে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি এই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাকে মুখ্যমন্ত্রীর পাপমুক্তি বলে বর্ণনা করলেন। তাঁর ব্যাখ্যা, 'মহরমের দিন হিটলারি শাসন কায়েম করে দুর্গা প্রতিমার নিরঞ্জন হতে দেননি মুখ্যমন্ত্রী। তাই দুর্গা কার্নিভালের আয়োজন করে তিনি খানিকটা পাপমুক্তি ঘটাচ্ছেন।'

মমতাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যে কীসের ইঙ্গিত দিলেন বাবুল সুপ্রিয়

বাবুলের কথায়, 'রেডরোডে এই দুর্গা কার্নিভালের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন। দুর্গাঠাকুরকে সম্মান দেখিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তা অবশ্যই প্রশংসাযোগ্য।' সুযোগ পেলে তিনিও দেখতে যাবেন বলে এদিন মন্তব্য করেন বাবুল। এর পাশাপাশি তার সমালোচনা করতেও ছাড়লেন না কেন্দ্রীয়মন্ত্রী।

সমলোচনা করে তিনি বলেন, কার্নিভাল হচ্ছে খুব ভালো কথা। কিন্তু এটা ছুটির দিনে হলে খুব ভালো হত। আরও অনেক বেশি মানুষ দেখতে পেতেন তাহলে। নিত্যযাত্রীদেরও বিপাকে পড়তে হত না। সেইসঙ্গে তিনি বলেন, প্রতিটি বড় পুজোর সঙ্গেই রাজ্যের শাসক দলের বড় বড়় নেতারা জড়়িত। কোটি কোটি টাকা খরচ করে পুজো করা হচ্ছে। এত টাকা জোগাড় করে যদি পুজো করা সম্ভব হয়, তাহলে মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন। রাজ্যের উন্নয়নে কেন স্থায়ী কিছু হচ্ছে না প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়।

এদিন তাঁর পুজো উদ্বোধনে তৃণমূলের বাধ সাধা নিয়েও মুখ খোলেন তিনি। বাবুল বলেন, 'তাঁর বেশ কয়েকটি পুজো উদ্বোধন করার কথা ছিল। কিন্তু রাজ্যের শাসক দলের হুঁশিয়ারিতে তা সম্ভব হয়নি। কোনও উদ্যোক্তারাই পুজো বন্ধের ভয়ে অনুষ্ঠান করার সাহস দেখাননি। আসলে হুমকি দিয়ে এসব বন্ধ করানো হয়েছে। ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে নিয়েও।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+