অনুব্রতর ‘প্রস্তাব’ পেয়ে বাবুল দিলেন কড়া জবাব, ‘দিদির ফোন আসার অপেক্ষা’

যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার পর কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে রাজ্যসভার সদস্য করার প্রস্তাব দিয়ে বঙ্গ রাজানীতিতে উত্তাপ ছড়িয়েছিলেন অনুব্রত।

যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার পর কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে রাজ্যসভার সদস্য করার প্রস্তাব দিয়ে বঙ্গ রাজানীতিতে উত্তাপ ছড়িয়েছিলেন অনুব্রত। এরপরই বাবুল পাল্টা দিলেন। প্রত্যুত্তরে বাবুল জানালেন, 'উনি এমন সব প্রতিশ্রুতি দিচ্ছেন যে, ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে।'

অনুব্রতর ‘প্রস্তাব’ পেয়ে বাবুল দিলেন মোক্ষম জবাব

বাবুলের সাফ কথা, তৃণমূলে একা দিদি হলেন পোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট। অনুব্রত মণ্ডলও তেমনই। তাই তিনি এমন কথা বলছেন নিজের দলেই অস্তিত্ব সংকটে পড়বেন। তাঁকে প্রস্তাব দিতে গিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারটাই শেষ হয়ে যাবে অনুব্রতবাবুর।

বাবুল বলেন, এবার ফোন করে দিদি ওনাকে বলবেন, 'আরে আমি একা পোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট।' এরপর অনুব্রত বাবুলের কথার পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, 'আমি দিদিকে যা বলব, দিদি তা মেনে নেবেন। এই ভরসা আমার রয়েছে।'

অনুব্রতর ‘প্রস্তাব’ পেয়ে বাবুল দিলেন মোক্ষম জবাব

উল্লেখ্য, অনুব্রত এদিন বলেন, 'বাবুলের গান-টান আর চলবে না। আর এবার আসানসোলেও হারবে বাবুল। তাই তৃণমূলে এলে অনুপমের মতো তাঁকেও দিদিকে বলে রাজসভার সদস্য করে দেব। এর আগে অনুপমকে রাজ্যসভার সদস্য করার আশ্বাস দেন অনুব্রত। অনুপম তাঁর সঙ্গে দেখা করতে তৃণমূল পার্টি অফিসে যেতেই এই কথা বলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+