করোনা টিকা নিয়ে বাবুলের নিশানায় রাজ্য সরকার
করোনা টিকা নিয়ে বাবুলের নিশানায় রাজ্য সরকার
রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ টেনে এবার করোনার টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

মঙ্গলবার তিনি বলেন, 'কেন্দ্র আগেই বলেছে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সব খরচ কেন্দ্রের। তাই রাজ্য বিনামূল্যে টিকা দেবে এই বাজে কথা না বলে মুখ্যমন্ত্রী বরং দেখুন রাজ্যে চাল চুরি, আমফানের টাকা চুরির মতো যেন টিকা চুরি না হয়। ওনার দলের কর্মীদের অনুরোধ করুন। কেন্দ্র টিকা পাঠালেও তা তো রাজ্যকেই দিতে হবে তাই সেদিকে নজর দিন মুখ্যমন্ত্রী'।
পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁকে পাঠানো আইনি নোটিশ নিয়েও ফের মুখ খুলেছেন বাবুল। বলেছেন, আইন আইনের পথে চলবে। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর ভাইপো আগে রাজ্যবাসীর কাছে ক্ষমা চান, গত দশ বছরে যা করেছেন তার জন্য। তারপর আমি ক্ষমা চাইব'।












Click it and Unblock the Notifications