দলের রাজ্য সভাপতি দিলীপের প্রকাশ্যে সমালোচনা বাবুল সুপ্রিয়র, ক্ষমতায়ন নিয়ে বাড়ছে জল্পনা

দলের রাজ্য সভাপতির প্রকাশ্যে সমালোচনা বাবুল সুপ্রিয়র, ক্ষমতায়ন নিয়ে বাড়ছে জল্পনা

ক্রমশ কি কোণঠাসা হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রানাঘাটে দিলীপের বিস্ফোরক মন্তব্য নিয়ে প্রকাশ্যেই সমালোচনার পারদ চড়ালেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। টুইটে বাবুল লিখেছেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

দিলীপের বিস্ফোরক দাবি

দিলীপের বিস্ফোরক দাবি

রানাঘাট গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপর ঘোষ বলেছেন, বিজেপি শাসিত উত্তর প্রদেশ, অসম, কর্নাটকে কুকুরের মতো মারা হয়েছে হিংসায় জড়িত বিক্ষোভকারীদের। সরকারি সম্পত্তি নষ্ট করলে কুকুরের মতোই গুলি করে মারা উচিত। এই রাজ্যেও সেরকম হওয়া উচিত ছিল। নাগরিকত্ব সংশোধনী আইনে সমর্থনে প্রচারসভায় এমনই মন্তব্য করেন তিনি।

বাবুলের সমালোচনা

বাবুলের সমালোচনা

দলের রাজ্য সভাপতির এই মন্তব্যের প্রকাশ্যেই সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি টুইটে লিখেছেন, 'দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপদা'। টুইটে তিনি লিখেছেন, এটা দিলীপ ঘোষের নিজস্ব মতামত। এর সঙ্গে বিজেপি দলের কোনও যোগ নেই।

কোণ ঠাসা দিলীপ

কোণ ঠাসা দিলীপ

এতেই দিলীপকে ঘিরে জল্পনা বাড়ছে। কারণ প্রধানমন্ত্রী কলকাতা সফরে যেদিন এসেছিলেন সেদিন বিমানবন্দরে মোদী দিলীপের সঙ্গে হাত মিলিয়ে এড়িয়ে গিয়েছিলেন। কথা বলেছিলেন মুকুল রায়ের সঙ্গে। লোকসভা ভোটের সাফল্যের পর থেকেই যে রাজ্য বিজেিপতে মুকুলের গুরুত্ব বে়ড়েছে তাতে কোনও সন্দেহ নেই। কারণ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভাল ফল করতে হলে যে মুকুলের সাহায্য নিতে হবে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+