যদি করো ফোঁস, হবে তুমি ভারতী ঘোষ, 'স্বরোচিত' কবিতায় মমতাকে বিঁধলেন বাবুল, দেখুন ভিডিও

ভারতী ঘোষকে নিয়ে ছড়া বাঁধলেন বাবুল সুপ্রিয়। কাঁকসার বামনাবেড়ায় বিজেপির সভা থেকে তিনি বলেন,'পাবে তুম দুধ-কলা, যদি মানো পোষ। যদি করো ফোঁস, হবে তুমি ভারতী ঘোষ।

ভারতী ঘোষকে নিয়ে ছড়া বাঁধলেন বাবুল সুপ্রিয়। কাঁকসার বামনাবেড়ায় বিজেপির সভা থেকে তিনি বলেন, 'পাবে তুম দুধ-কলা, যদি মানো পোষ। যদি করো ফোঁস, হবে তুমি ভারতী ঘোষ। একইসঙ্গে তৃণমূল নেত্রীকেও চড়া ভাষায় আক্রমণ করেন বাবুল সুপ্রিয়।

যদি করো ফোঁস, হবে তুমি ভারতী ঘোষ, 'স্বরোচিত' কবিতায় মমতাকে বিঁধলেন ভারতী, দেখুন ভিডিও

এখনও বেপাত্তা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। দাসপুর কাণ্ড-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে ভারতী ঘোষের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে গিয়ে সিআইডি ভারতী ঘোষের মাদুরদহের ফ্ল্যাট থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করে।

এপ্রসঙ্গে দলীয় সভা থেকে আসানসোলের সাংসদ কটাক্ষ করেন তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাবুল সুপ্রিয় বলেন, ভারতী ঘোষের ফ্ল্যাট থেকে টাকা, দলিল, সরকারি নথি পাওয়া যাচ্ছে। ভারতী ঘোষ তো দিদিকে মা বলতেন। মায়ের অনুমতি ছাড়া বাড়িতে অত টাকা জমা করলেন কী করে, সেই প্রশ্ন করেন বাবুল সুপ্রিয়। এই টাকা জনগণের টাকা বলে মন্তব্য করেছেন বাবুল।

কাঁকসার সভা থেকে বাবুল সুপ্রিয়র অভিযোগ, হার্মাদরা ৩৪ বছরে যত হিংস্র হতে পারেনি, এই ৬ বছরে রাজ্যের শাসকদল তার থেকে অনেক বেশি হিংস্র হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়। তাঁর আরও অভিযোগ, এখানে অভিযোগ জানিয়েও কোনও লাভ নেই। কারণ দিদি সব জানেন। এখানে দিদির কথা শুনতেই হবে, না হলে কী হয়, তা তাঁরা জানেন বলেও মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। এই সময়ই ভারতী ঘোষকে নিয়ে কবিতা শোনান বাবুল সুপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+