মাঠে দু'একবার লাল কার্ড দেখলে কেউ খারাপ প্লেয়ার হয়ে যায় না বললেন বাবুল

মাঠে দু'একবার লাল কার্ড দেখলে কেউ খারাপ প্লেয়ার হয়ে যায় না বললেন বাবুল

একুশের বিধানসভা নির্বাচনে হার বাবুল সুপ্রিয়কে ধাক্কা দিয়েছিল। কয়েকদিন পর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকেও তাঁকে সরিয়ে দেয় বিজেপি৷ তারপর থেকেই ফেসবুকে নানা রকম উদাসী পোস্ট করেন বাবুল। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে নিজের রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন বাবুল। শুক্রবার আরও একটি আবেগপ্রবণ পোস্টে নিজের মনখারাপের কথা জানালেন বাবুল সুপ্রিয়।

কী লিখেছেন বাবুল?

কী লিখেছেন বাবুল?

ফেসবুকে বাবুল লেখেন, 'প্রচুর কমেন্ট পড়লাম (ফলোয়ারদের)। নিজে যখন কিছু লিখি, নিজের তাগিদেই যতগুলো পারি কমেন্ট পড়ি। In fact in most cases, সবগুলোই পড়ি। কে কী ভাবছেন বা লিখেছেন, পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন, সেটাই যদি জানার চেষ্টা না করলাম তাহলে তাহলে আর লিখে লাভ কি? আপনাদের মধ্যে অনেকেই আমার জন্য আপনাদের সময় ব্যয় করে সুদীর্ঘ কমেন্ট লিখেছেন৷ তাতে ভালো খারাপ, প্রশংসা, কড়া সমালোচনা, সবই আছে। সবই মন থেকে গ্রহন করলাম!'

সবাই খুশি করতে রাজনীতি করেননি জানালেন বাবুল

সবাই খুশি করতে রাজনীতি করেননি জানালেন বাবুল

এরপরই নিজের ফেসবুক পোস্টে বাবুল আরও লেখেন, 'সবাইকে খুশি করার রাজনীতি তো করিনি। এটা সম্ভবও নয়, চেষ্টাও করিনি। তাই কিছু মানুষ নিশ্চয়ই আছেন যাদের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করতে পারিনি। ভালো হতে পারিনি। বা বকাবকি করেছি। রাগ চেঁচামিচি করেছি। আসানসোল থেকে কয়েকজন চেনা মুখও কমেন্টে সেসব কথা লিখেছে। বুঝেছি তাদের মধ্যে কেউ কেউ আমার রাগ/বকা বা কোনো ভুল 'মনে'করে' মনে রেখেছে। কিন্তু তাদেরই সঙ্গে ঘরে বসে সাধারণ 'চা-শিঙাড়া-মুড়ির' আড্ডা মেরেছি বা কাদা মাঠে ফুটবলও খেলেছি, সেটা ওরা মনে রাখেনি। কোনো অনুযোগ / অভিযোগ নেই।

ফুটবল মাঠে দু'একবার লালকার্ড দেখা মানেই খারাপ প্লেয়ার নয়!

ফুটবল মাঠে দু'একবার লালকার্ড দেখা মানেই খারাপ প্লেয়ার নয়!

Locked Profile থেকে কিছু disgruntled মানুষ নেগেটিভ, অসত্য সব অভিযোগের কথা লিখছে, তারা জানে না ফুটবল মাঠে (লড়াইতে) সাত বছরে দু-তিনবার লাল কার্ড দেখলে কেউ খারাপ প্লেয়ার হয়ে যায় না। তার নিন্দা হয়, সমালোচনা হয়, suspension হয় এবং ভুল থেকে শিক্ষা নিয়ে, flak-গুলো accept করেই suspension-এর পরের ম্যাচগুলোতে আবার খেলতে হয়।

ভুল শুধরে মুভ অন!

ভুল শুধরে মুভ অন!

এরপর ওই পোস্টে বাবুল আবারও লেখেন, আজ আমার রাজনীতিতে সাত বছর হয়ে গেলো কিন্তু একদিন তো একদমই আনকোরা নতুন ছিলাম। কত ভুল করেছি! সব ঠিক আছে, আমার জন্য গুরুত্বপূর্ণ হল মুভ অন করা এবং জীবনের স্রোতে চলতে থাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+