Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Axis My India-এর সমীক্ষা পঞ্জাবে জয়ধ্বজা ওড়াবে কেজরির আপ! ভেস্তে গেল বিজেপির প্ল্যান

পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটল। তেমন কোনও বড় অঘটন ঘটেনি কোনও জায়গাতেই। আর ভোট মিটতেই ইভিএম বন্দি ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য।

পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটল। তেমন কোনও বড় অঘটন ঘটেনি কোনও জায়গাতেই। আর ভোট মিটতেই ইভিএম বন্দি ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য। চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ১০ মার্চ।

কিন্তু এর আগে বুথ ফেরত সমীক্ষা কি বলছে সেটি গুরুত্বপূর্ণ। ভোট পর্ব শেষ হতেই সেই বুথ ফেরত সমীক্ষাতে নজর রাজনেতা থেকে সাধারণ মানুষেরও। পরিবর্তন বাকি প্রত্যাবর্তন কোন পথে রাজ্য? নজর এক্সিট পোলের দিকেই।

নজর ছিল পঞ্জাবের উপর-

নজর ছিল পঞ্জাবের উপর-

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয় পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরখন্ডে। কার্যত এই চার রাজ্যেই বিজেপি সরকার ক্ষমতায়। সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের দখলে থাকা পঞ্জাবের ভোট ছিল সমস্ত রাজনৈতিক দলের কাছেই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কংগ্রেসের কাছে নিজেদের গড় আগলে রাখাটাও ছিল বড় চ্যালেঞ্জ। কারণ ভোটের আগে কংগ্রেসের মধ্যের বিরোধ দলকে অস্বস্তিতে ফেলে দেয়। বিশেষ করে মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংয়ের ইস্তফা বড় ঝটকা ছিল। এমনকি সিধুকে নিয়েও কম অস্বস্তিতে পড়তে হয়নি রাহুল-সোনিয়া গান্ধীদের। এই অবস্থায় মাটি কামড়ে পড়ে ছিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। এমনকি বিজেপিও ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সঙ্গে পঞ্জাব দখলে ঝাঁপিয়ে পড়ে।

এক নজরে গত বিধানসভার ফলাফল-

এক নজরে গত বিধানসভার ফলাফল-

২০১৭ সালের বিধানসভা নির্বাচন হয়। আর সেই সময়ে পঞ্জাব বিধানসভায় মোট ৮০টি আসন জয়লাভ করে কংগ্রেস। কার্যত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। কিন্তু এরপর থেকেই কংগ্রেসের মধ্যের ঝগড়া দলকে ক্রমশ দুর্বল করেছে। এছাড়াও বেকারত্ব সহ একাধিক ইস্যু কংগ্রেসের উপর ক্ষোভ বাড়িয়েছে। আর সেই জায়গাতে ক্রমশ নিজেদের জায়গা শক্ত করেছে আম আদমি পার্টি।

গদি হারাতে পারে কংগ্রেস

গদি হারাতে পারে কংগ্রেস

প্রাক-নির্বাচনী সমীক্ষা আগেই জানিয়েছিল যে, পাঞ্জাবে কংগ্রেস সম্ভবত ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হবে। ভোটের আগে যে সমীক্ষা করে একাধিক সংস্থা সেখানেই এই চাঞ্চল্যকর তিথ্য সামনে আসে। সেই তথ্য অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৪৫টি আসন। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে ৪৭ থেকে ৫২ টি আসন। এছাড়া শিরোমনি অকালি দল ২২ থেকে ২৬ টি আসন এবং বিজেপি পেতে পারে ১ থেকে ২টি আসন।

ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা কি বলছে?

ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা কি বলছে?

কংগ্রেস, আম আদমি পার্টি ও বহুজন সমাজ পার্টি ১১৭টি করে আসনেই লড়াই করেছে। এছাড়া শিরোমনি অকালি দল ৯৪টি আসনে ও ভারতীয় জনতা পার্টি ২৩টি আসনে যৌথভাবে লড়াই করেছে। একসঙ্গেই ছিল ক্যাপ্টেনের দল। তবে Axis My India-এর সমীক্ষা পঞ্জাবে জয়ধ্বজা ওড়াবে কেজরির আপ। তাঁদের সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে আম আদমি পার্টি সম্ভবত ৭৬ থেকে ৯০ টি আসন পাচ্ছে। সেখানে ক্ষমতায় থাকা কংগ্রেস ১৯ থেকে ৩১ টি আসন পেয়েই সম্ভবত সন্তুষ্ট থাকতে হবে। তবে কাজে আসল না শাহের স্ট্রেটেজি। অমরিন্দর সিংয়ের দলের সঙ্গে জোট করেও পঞ্জাবের ক্ষমতা দখলে ব্যর্থ বিজেপি। সমীক্ষা অনুযায়ী সে রাজ্যে বিজেপি ১ থেকে চারটে আসন পাবে। তবে শিরোমনি আকালি দল ৭টা থেকে ১১ টা আসন পেতে পারে। এছাড়াও অন্যান্য দুটি আসন পাবে বলে জানাচ্ছে Axis My India-এর সমীক্ষা।

আর এই সমীক্ষা সামনে আসতেই আম আদমি পার্টির নেতা-কর্মীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+