তৃণমূলে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটের মুখ নিয়ে কোন ইঙ্গিত নেত্রী মমতার

তৃণমূলে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একুশের ভোটের মুখ নিয়ে কোন ইঙ্গিত মমতার

দলের দুটি গুরুত্ব পূর্ণ পদেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন মমতা। কোর কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য কো অর্ডিনেশন কমিটিতেও রয়েছেন তিনি। আবার তৃণমূল যুব সভাপতি পদেও বহাল রইলেন তিনি। দলের সাংগঠনিক রদবদলে অভিষেককে বাড়তি দায়িত্ব দিয়ে কোন ইঙ্গিত দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতির মহল মনে করছে একুশের ভোটে অভিষেককে মুখ করেই লড়তে পারেন মমত সেই প্রস্তুতিই শুরু করেছেন তিনি।

দুই পদে অভিষেকের

দুই পদে অভিষেকের

এতোদিন তৃণমূলের যুব সভাপতির পদ সামলেছিলেন তিনি। এবার তৃণমূল কংগ্রেসের একেবারে কোর কমিটিতে সামিল করা হয়েেছ অভিষেককে। একই সঙ্গে রাজ্য কো অর্ডিেশন কমিটিতেও রয়েছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে সোজা চোখে দেখতে নারাজ রাজনৈতিক মহল। একুশের ভোটে অভিষেককে মুখ করে ময়দানে নামতে পারেন মমতা। আবার অন্য মহল মনে করছে অভিষেককে দলের কোর কমিটিতে জায়গায় দিয়ে উত্তরাধিকারের পথ সুনিশ্চিত করছেন।

কোর কমিটিতে অভিষেকের

কোর কমিটিতে অভিষেকের

একুশের বিধানসভা ভোটকে সামনে রেখে দলের সাত সেনাপতিকে নিয়ে কোর কমিটি বা স্টিয়ারিং কমিটি গড়েছেন। তাতে অন্যতম অংশিদার অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য কো অর্ডিনেশন কমিটিরও অংশ তিনি। এছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে ফের বসানো হয়েছে তাঁকে। ঢেলে সাজানো হয়েছে তৃণমূল যুব সংগঠনকেও।

সক্রিয়তা বেড়েছে অভিষেকের

সক্রিয়তা বেড়েছে অভিষেকের

লোকসভা ভোটের পর থেকে দলে সক্রিয়তা বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মোদী, অমিত শাহের বিরুদ্ধে একাধিক টুইট। এমনকী বিজেপি নেতাদের সঙ্গে একাধিকবার টুইট যুদ্ধে জড়িয়েছেন তিনি। মুকুলের দল বদলের পর থেকেই তৃণমূলে অভিষেকের সক্রিয়তা বেড়েছে।

একুশে মুখ কী অভিষেক

একুশে মুখ কী অভিষেক

দলে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ায় অন্য সমীকরণ রয়েেছ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস নেত্রী একুশের ভোেট অভিষেককে মুখ করতে পারেন এমনও আঁচ করেছেন রাজনীতিকরা। একই সঙ্গে দলের উত্তরাধিকারীর পদটিও সুনিশ্চিত করতে চাইছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+