ঘূর্ণিঝড় আম্ফানের জেরে তাণ্ডবের আশঙ্কা, বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর

ঘূর্ণিঝড় আম্ফানের( কেউ আমফান কিংবা উমপুন বলছেন) জেরে তাণ্ডবের আশঙ্কা। বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর। জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৫ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে মালবাহী বিমানের ওঠা নামা

ঘূর্ণিঝড় আম্ফানের( কেউ আমফান কিংবা উমপুন বলছেন) জেরে তাণ্ডবের আশঙ্কা। বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর। জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৫ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে মালবাহী বিমানের ওঠা নামা বন্ধ থাকবে। এদিকে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে আম্ফান।

কলকাতায় ক্ষতির আশঙ্কা

কলকাতায় ক্ষতির আশঙ্কা

আম্ফানের প্রভাবে যেসব শহরে ক্ষতির আশঙ্কা রয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতাও। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় ঝড়ের সব থেকে বেশি বেগ হতে পারে ঘন্টায় ১৩০ কিমি।

বড় ক্ষতির আশঙ্কা ওড়িশাতেও

বড় ক্ষতির আশঙ্কা ওড়িশাতেও

আম্ফানের জেরে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে ওড়িশার ১০ টি জেলায়। দুই রাজ্যের প্রায় ৪.২ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

সমুদ্রের ঢেউ হতে পারে ৪-৬ মিটার

সমুদ্রের ঢেউ হতে পারে ৪-৬ মিটার

আম্ফানের জেরে সমুদ্রের ঢেউ হতে পারে ৪ থেকে ৬ মিটার উঁচুষ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে এই ঢেউ হতে পারে ৪-৫ মিটার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এই ঢেউয়ের উচ্চতা হতে পারে ৩-৪ মিটার পর্যন্ত।

আগে থেকেই সাধারণের জন্য বন্ধ বিমানবন্দর

আগে থেকেই সাধারণের জন্য বন্ধ বিমানবন্দর

লকডাউন শুরু হওয়ার আগে থেকেই কলকাতা বিমানবন্দরে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। এই মুহুর্তে কার্গো বিমান চলাচল করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+