জাদুভরা কণ্ঠে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে চার বছরের অলি! মোহিত হয়ে যাবেন এই ভিডিওতে
সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে ছোট্ট অলি। ইতিমধ্যে তার গান আড়াই কোটি শ্রোতার মন ভরিয়ে দিয়ছে। তার গান আর গানের সঙ্গে দুষ্টুমির ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে ছোট্ট অলি। ইতিমধ্যে তার গান আড়াই কোটি শ্রোতার মন ভরিয়ে দিয়ছে। তার গান আর গানের সঙ্গে দুষ্টুমির ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। অলি কখনও হাসছে, কখনও আবার দৌড়ে বেড়াচ্ছে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, কানের হেডফোনটা মাঝে মাঝেই খুলে পড়ছে, তা সত্ত্বেও তাঁর মিষ্টি কণ্ঠের সুরেলা আওয়াজে মাতোয়ারা করে দিয়েছে সে।

জিভ বের করে হাসি। দুষ্টুমিতে ভরা গানে কুপোকাত সোশাল মিডিয়ার কোটি কোটি শ্রোতা। দৌরাত্ম্য যতই থাক, ছোট্ট অলি যে গানটি গেয়েছে, সেটি যেমন তেমন কোনও গান নয়। অরিজিৎ সিংয়ের গাওয়া 'সাংহাই' ছবির জনপ্রিয় গান 'দুয়া'। বিশাল শেখরের মতো সঙ্গীত পরিচালকের কম্পোজ করেছেন এই গানটি।
এই গানটি চার বছরের অলি যেভাবে গেয়েছে, তা শুনলে অবাক হয়ে যেতে হয়। সেই গান এখন ইউটিউবে ও ফেসবুকে প্রায় আড়াই কোটি শ্রোতার প্রশংসা পেয়েছে সে। লাইক ও শেয়ারের বন্যা বয়ে চলেছে। শুধু দেশ নয়,পাকিস্তান, তুর্কিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল থেকে অলির গান শুনে বহু ম্যাসেজ আসছে।
যিনি এই গানটির গায়ক স্বয়ং অরিজিৎ সিং নিজের ফেসবুক ওয়ালে অলির গানের পোস্ট দিয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সঙ্গীত পরিচালকের কাছ থেকে গান গাওয়ার অফারও পেয়েছে অলি। দুষ্টু-মিষ্টু অলির কাছে গানের অফার আসছে। ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই ছোট্ট শিশু ।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তুলসীতলার বাসিন্দা ছোট্ট অলির গানের শুরু তার মা আলভার হাত ধরে। মা জানাল মাত্র সাড়ে তিন বছর বয়সে একটি পারিবারিক অনুষ্ঠানে 'অ্যায় বতন, মেরে বতন' গানটি গেয়েছিল অলি। সেই ভিডিও দেখেই রেকর্ডিংয়ের প্রস্তাব আসে অলির কাছে।
'সাংহাই' ছবির 'দুয়া' গানের দুষ্টুমি ভরা ভিডিওটি বন্দি করেছেন গেম ওভার প্রোডাকশনের সুমিত রায় ও এস এস মিউজিক স্টুডিও'র শীর্ষেন্দু বাগচি। ছোট্ট মেয়ের এই অভাবনীয় সাফল্যে খুশী অলির মা আলভা ও তার পরিবার ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications