মহাকরণে কেরোসিন, আগুন লাগানোর চক্রান্ত অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিকেল ৫টা ৫০ মিনিটে মহাকরণের জি ব্লকে স্বরাষ্ট্র দফতরের রেজিস্ট্রার অব পাবলিকেশনের ঘর থেকে কেরোসিনের গন্ধ পান কর্তব্যরত এক পুলিশকর্মী। বিষয়টি পূর্ত দফতর এবং তাঁর ঊর্ধ্বতন কর্তাদের জানানো হয়। খবর যায় লালবাজারেও। ঘরে ঢুকে পূর্ত ও পুলিশকর্তারা দেখেন, মেঝেতে কেরোসিন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আশপাশের দেওয়ালেও অনেক উঁচু পর্যন্ত ছড়ানো হয়েছে কেরোসিন। আর তা দেখে, সেখানে কেরোসিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।
বাসুদেববাবু জানান, সরকার বিষয়টিকে একেবারেই হাল্কা ভাবে নিতে রাজি নয়। সুযোগ বুঝে আগুন লাগানোর জন্যই কেরোসিন ছেটানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত সিসিটিভির ফুটেজ দেখে তাদের ধরার চেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও করা হতে পারে। ইতিমধ্য়েই এই ঘটনায় চার জনকে আটক করেছে পুলিস। স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আটকদের মধ্যে কয়েকজন সরকারি কর্মীও রয়েছেন।
আজ সকাল সাড়ে ৮ টায় ফরেন্সিক ডিরেক্টর অনুপমা বোসের নেতৃত্বে তিন সদস্যের টিম মহাকরণে যায়। ঘর থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। ছিল হেয়ার স্ট্রিট থানার পুলিসও। নমুনা সংগ্রহের পর ঘরটি সিল করে দেওয়া হয়। ঘরের বাইরে পুলিস পিকেট বসানো হয়েছে। স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, মহাকরণে এখন সেভাবে সংরক্ষিত না হওয়ায় এই কাজে দুষ্কৃতীদের সুবিধা হয়েছে। আসল অপরাধীকে খুঁজে বের করতে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications