জলপাইগুড়িতে ছাত্রকে মাদক খাইয়ে অপহরণের চেষ্টার অভিযোগ
জলপাইগুড়িতে ছাত্রকে মাদক খাইয়ে অপহরণের চেষ্টার অভিযোগ
পঞ্চম শ্রেনীর এক ছাত্রকে মাদক খাইয়ে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে জলপাইগুড়ির দেবনগরের দাস পাড়ায়। পরে ওই কিশোরকে উদ্ধারও করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নাবালক জলপাইগুড়ির দেবনগরের বানিয়া পাড়া জুনিয়ার হাই স্কুলের ছাত্র। অভিযোগ, স্কুল থেকে বাড়ি ফেরার সময় দাসপাড়া এলাকায় ওই ছাত্রের রাস্তা আটকে দাঁড়ায় কালো কাপড় দিয়ে মুখ বাঁধা দুই দুষ্কৃতী। তারা জোর করে নাবালকের মাদক খাইয়ে বেহুঁশ করে বলে অভিযোগ। সেই দুষ্কৃতীরা ওই ছাত্রকে মারঝর করে বলেও অভিযোগ।
অভিযোগ, শারীরিক অত্যাচারে অজ্ঞান হয়ে পড়লে ওই নাবালককে স্থানীয় একটি ক্যানেলে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। সেই সময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ছাত্রের বিদ্যালয়ের এক শিক্ষক। বিদ্যালয়ে বিষয়টি জানানোর জন্য দুষ্কৃতীরা ওই ছাত্রকে ফের হুমকি দেয় বলে অভিযোগ। বিদ্যালয়ের পক্ষ থেকে জলপাইগুড়ি কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications