রুদ্রনীলের মিছিলে হামলা, পাথর ছোড়ার অভিযোগ, সস্তা জনপ্রিয়তা পেতে এইসব করছে বিজেপি কটাক্ষ শোভনের
রুদ্রনীলের মিছিলে হামলা, পাথর ছোড়ার অভিযোগ, সস্তা জনপ্রিয়তা পেতে এইসব করছে বিজেপি কটাক্ষ শোভনের
ভবানীপুরে ৭৭ নম্বর ওয়ার্ডে মিছিল করছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সেসময়য় তাঁর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী দাবি করেছেন তাঁদের মিছিল লক্ষ্য করে পাথর ছুড়ছিলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বেশ কয়েরজন কর্মী পাথরের ঘাতে আহত হয়েছেন বলে খবর। পুরোটাই সস্তা জনপ্রিয়তার জন্য বিজেপি প্রার্থী করছেন বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রুদ্রনীল ঘোষ।

শহরের ভোটে নজরে ভবানীপুর
এবার কলকাতা শহরে ভবানীপুর কেন্দ্র একটু বেশিই নজরে রয়েছে রাজনৈতিক মহলের। এই কেন্দ্র থেকে এতোদিন প্রার্থী হতেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রামে দাঁড়িয়েছেন। তাঁর কেন্দ্রে প্রার্থী হয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে রুদ্রনীল ঘোষকে। আগে তৃণমূল কংগ্রেসেই ছিলেন রুদ্রনীল। পরে তিনি বিজেপিেত যোগ দেন।

রুদ্রনীলের মিছিলে হামলা
ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে মিছিল করছিলেন রুদ্রনীল ঘোষ। সেখানে তাঁর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। রুদ্রনীলের নেতৃত্বে বিজেপির মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।তৃণমূল কংগ্রেসইএই হামলা চালিেয়ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে । এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল ভবানীপুর এলাকা।

পাল্টা দাবি শোভন দেবের
ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেছেন সস্তা জনপ্রিয়তা পেতেই রুদ্রনীল ঘোষ এই সব করছেন। যেই ওয়ার্ডে তিনি মিছিল করার কথা বলছেন সেখানে বিজেপির কোনও সমর্থকই নেই । কাদের নিয়ে তিনি সেখানে মিছিল করছিলেন। ভবানীপুরে রুদ্রনীল হারবে জেনেই এই সব করছেন বলে পাল্টা দাবিকরেছেন শোভন দেব চট্টোপাধ্যায়।

রুদ্রনীলের প্রচারে অমিত শাহ
কয়েকদিন আগেই রুদ্রনীল ঘোষের হলে ভবানীপুর কেন্দ্র প্রচার করে গিয়েছেন অমিত শাহ। নিজে রাস্তায় ঘুরে ঘুরে বিজেপির সংকল্প পত্র বিলি করেছেন। বস্তিবাসীর ধরের দরজায় পৌঁছে গিয়ে হাত মিলিয়েছেন রুদ্রনীলের হয়ে প্রচার করেছেন। রাস্তায় ধুরেছেন তিনি। এমনকী ভবানীপুরে বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন অমিত শাহ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications