Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দফায় দফায় ত্রিপুরাতে আক্রান্ত তৃণমূল নেতৃত্ব, রাতারাতি আগরতলা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সকালের পর রাত! ফের আক্রান্ত তৃণমূলের নেতা-কর্মীরা। আক্রান্ত দেবাংশু, জয়া সহ সে রাজ্যের একাধিক নেতা-কর্মী। জানা যাচ্ছে, রাতে ত্রিপুরাতে ফেরার সময় ফের একবার হামলার অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরা জুড়ে। এই অবস্থায় রবিব

সকালের পর রাত! ফের আক্রান্ত তৃণমূলের নেতা-কর্মীরা। আক্রান্ত দেবাংশু, জয়া সহ সে রাজ্যের একাধিক নেতা-কর্মী। জানা যাচ্ছে, রাতে ত্রিপুরাতে ফেরার সময় ফের একবার হামলার অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরা জুড়ে। এই অবস্থায় রবিবার সকালেই আগরতলা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছেন কুণাল ঘোষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আগরতলা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে অভিষেকের এই সফর ঘিরে নতুন করে অশান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা। জানা যাচ্ছে রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে গটা আগরতলাকে। এমনটাই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, এদিন সকালে ধলাই জেলার আমবাসায় যাচ্ছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহা। জানা যায়, যাওয়ার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় বলে অভিযোগ। কোনও রকমে প্রাণে রক্ষা পান তৃণমূলের তিন নেতা। তবে ইটের আঘাতে মাথা ফেটেছে সুদীপ রাহা। গাল কেটে গিয়েছে জয়া দত্তের।

এই ঘটনার পর দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ শুরু করেন আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীরা। অভিযোগ সেই সময়েও ফের তাঁদের উপর হামলা হয়। পুলিশের উপস্থিতিতে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

শুধু তাই নয়, আক্রান্ত তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে গুলি বোমা চালানো হয় বলেও অভিযোগ। এরপরেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। কার্যত দফায় দফায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সে রাজ্যে।

জানা যাচ্ছে, কার্যত প্রাণ হাতে নিয়ে তৃণমূল নেতৃত্ব তাঁরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যায়। তবে নতুন করে ফের একবার উত্তেজনা ত্রিপুরাতে। জানা যাচ্ছে, রাতে আগরতলা ফেরার পথে ফের একবার আক্রান্ত তৃণমূলের তিন যুব-ছাত্র নেতা। খোয়াইয়ের কাছে তাঁদের উপর হামলার ঘটনার সামনে আসছে। সেখানে তাঁদের গাড়ি লক্ষ্য করে বাঁশ, ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। কোনও রকমে স্থানীয় বাইজলবারি থানায় আশ্রয় নিয়েছেন তৃণমূলের তিন নেতা-নেত্রী।

অভিযোগ, থানার বাইরে কয়েকশ জমায়েত। আর এই ঘটনা সামনে আসার পরেই ত্রিপুরা উড়ে যাওয়ার সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালেই বিশেষ বিমানে আগরতলা যাচ্ছেন তিনি। ত্রিপুরাতে আক্রাত তৃণমূল নেতা -কর্মীদের পাশে দাঁড়াতেই তাঁর এই সফর বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগরতলা সফর শুরু হওয়ার আগে শনিবার রাতেই এই সংক্রান্ত বিষয়ে টুইট করেন অভিষেক। সেখানে তিনি লেখেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব...!

অন্যদিকে এদিন সকালেই ত্রিপুরাতে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলার ঘটনার পরেই বিস্তারিত ভিডিও দিয়ে টুইট করে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'ত্রিপুরায় বিজেপির গুণ্ডারা আসল রং দেখিয়ে দিয়েছে। তৃণমূলকর্মীদের উপর বর্বরোচিত হামলা, ত্রিপুরায় চলছে গুণ্ডারাজ। আপনারা যা পারার করে দিন, তৃণমূল এক ইঞ্চিও পিছু হটবে না। বিপ্লব দেবের সরকার, আপনাদের হুমকি, হামলা প্রমাণ করেছে অমানবিকতা।'

অন্যদিকে, তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, সে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশ প্রশাসন বলেও কিছু নেই সেখানে। ত্রিপুরার মাটিতে বিজেপির বিরুদ্ধে মহাজোট তৈরি হবে, এবার ত্রিপুরার মানুষ আসল বিপ্লব দেখবে, হুঁশিয়ারি কুণাল ঘোষের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+