বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে উত্তেজনা! গাড়ি ভাঙচুরের অভিযোগে কোচবিহারে মুখোমুখি বিজেপি-তৃণমূল

আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বিভিন্ন দল রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচি জোরদার করেছে। আর এই প্রেক্ষাপটে বিজেপি (Bharatiya Janata Party) রাজ্যজুড়ে শুরু করেছে তাদের 'পরিবর্তন যাত্রা' (BJP Paribartan Yatra)। কিন্তু সেই কর্মসূচিকে ঘিরেই আজ উত্তেজনা ছড়ায় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়।

-

বিজেপির অভিযোগ যে, বুধবার গভীর রাতে তৃণমূলের এক যুব নেতা এবং তাঁর সমর্থকেরা এসে পরিবর্তন যাত্রার রথের সামনে ভাঙচুর করে। তাদের দাবি, পরিকল্পিতভাবেই প্রচারযাত্রাকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, কয়েকদিন আগেই এই একই এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগও উঠেছিল। তারপর আবারও বিজেপির কর্মসূচিকে ঘিরে এরকম অশান্তির ঘটনা ঘটার কারণে এলাকাজুড়ে উত্তেজনা বাড়ে।

আজ সকালে খাগড়াবাড়ির বিভিন্ন জায়গায় দুই দলের কর্মী এবং সমর্থকদের জটলা দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কয়েকজনের হাতে লাঠি থেকে শুরু করে বাঁশও ছিল, এর ফলে যে কোনও সময় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

এরকম অবস্থায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল দাবি করেছে যে, ভোটার তালিকা নিবিড় সংশোধন সংক্রান্ত বিতর্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, এই ঘটনাটি হয়তো তারই প্রতিফলন হতে পারে। অন্যদিকে আবার বিজেপির অভিযোগ যে, তাঁদের কর্মী এবং সমর্থকদের উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে ও সীমান্তবর্তী এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাও চলছে।

স্থানীয় পর্যবেক্ষকেরা মনে করছেন যে, নির্বাচনের আগে এরকম একটি ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+