জেপি নাড্ডার সভার আগে ডায়মন্ডহারবারে 'আক্রান্ত' বিজেপি নেতা! বাংলায় চলছে জঙ্গলের রাজত্ব, সরব দিলীপ, মুকুল
বিজেপির (bjp) সর্বভারতীয় জেপি নাড্ডার সভার আগে উত্তপ্ত ডায়মন্ডহারবার (diamond harbour) । এদিন সকালে বিজেপির টাউন সভাপতি সহ একাধিক নেতার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপির তরফে তৃণমূলের (trinamool congress) দিকে অভি
বিজেপির (bjp) সর্বভারতীয় জেপি নাড্ডার সভার আগে উত্তপ্ত ডায়মন্ডহারবার (diamond harbour) । এদিন সকালে বিজেপির টাউন সভাপতি সহ একাধিক নেতার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপির তরফে তৃণমূলের (trinamool congress) দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

ডায়মন্ডহারবারে যাচ্ছেন জেপি নাড্ডা
বুধবারে কলকাতা এসেই জেপি নাড্ডা পা রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে। সেখানে তিনি আর নয় অন্যায় কর্মসূচিতে অংশ নিয়ে একাধিক বাড়িতে লিফলেট বিলি করেন। এবার বৃহস্পতিবার দুপুরে তিনি যাচ্ছেন ডায়মন্ডহারবারে। যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৪ এবং ২০১৯-এ নির্বাচিত হয়েছেন। নাড্ডার সভাকে ঘিরে বিজেপি প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বিধানসভা ভোটের আগে নাড্ডার এই সফর বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। এছাড়াও জেলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাড্ডার। গতবার লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ডহারবারের লাইটহাউজের মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবারও সেই লাইট হাউজের মাঠেই সভার আয়োজন করা হয়েছে। তবে তার আগে কর্মকর্তাদের নিয়ে সেখানে বৈঠক করবেন জেপি নাড্ডা।

আক্রান্ত টাউন সভাপতি-সহ ২
এদিন সকালে সভা উপলক্ষে এলাকায় পতাকা লাগানোর কাজ করছিলেন বিজেপি নেতা কর্মীরা। সেই হয় একদল দুষ্কৃতী তাঁদের ওপরে লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির ডায়মন্ডহারবার টাউন সভাপতি সুরজিৎ হালদার সহ দুজনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত নেতারা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ বাইকে করে দুষ্কৃতীরা এসে হামলায় চালায়।

শেষ কেল্লা ডায়মন্ডহারবার
এদিকে এদিনের হামলার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, ডায়মন্ডহারবারকে শেষ কেল্লা বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে দুষ্কৃতীদের এক জায়গায় জড়ো করা হয়েছে। তিনি এদিন বুধবার হেস্টিংসে জেপি নাড্ডাকে ঘিরে বিক্ষোভের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আগে থেকে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। পৃথিবার সব থেকে বড় দলের সভাপতি, তথা একজন রাজ্যসভার সাংসদের কি কোনও নিরাপত্তা নেই, প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এদিন হয়তো ডায়মন্ডহারবার যেতে পথে জায়গায় জায়গায় অবরোধ করা হতে পারে। তিনি বলে জেলার এসপিকে তিনি এব্যাপারে চিঠি দিয়েছেন। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এই হামলার নিন্দা করতে গিয়ে বলেছেন, বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
যদিও তৃণমূলের তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডায়মন্ডহারবারে দলের নেতা গৌতম হালদার দাবি করেছেন এই হামলার সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়।












Click it and Unblock the Notifications