BreakingNews: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা'র বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা
এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরক্টরেটের। আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের অন্তত ১৩টি জায়গাতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা।
এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরক্টরেটের। আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের অন্তত ১৩টি জায়গাতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। মূলত শিক্ষক দুর্নীতি নিয়ে বড়সড় আর্থিক লেনদেন হয়েছে। এমনটাই মত তদন্তকারীদের। আর সেই টাকার হদিশ পেতেই এদিন সকাল থেকে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাতে থাকেন তদন্তকারী আধিকারিকরা।
দিনের শেষে কার্যত বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/i4dP2SAeGG
— ED (@dir_ed) July 22, 2022

২০ কোটি টাকা উদ্ধার
অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার সকাল থেকে রাজ্যের অন্তত ১৪টি জায়গাতে হানা দেন ইডি'র তদন্তকারী আধিকারিকরা। যার মধ্যে ছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িও। তালিকা ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িও। ঘুম থেকে ওঠার আগেই সবার বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সকাল থেকে দফায় দফায় চলে জেরা পর্ব। আর এরপরেই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য।

২০ টি দামি আইফোন উদ্ধার হয়েছে বলেও খবর
সংবাদ সংস্থা এএনআইকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে'র এক আধিকারিক জানিয়েছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই অর্পিতা মুখোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই দাবি করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। কার্যত এই পরিমাণ টাকা উদ্ধার ইডি'র বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ব্যাঙ্ক আধিকারিকদের ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে। টাকা গোণার কাজ শুরু হয়েছে বলেই খবর। অন্যদিকে ওর বাড়ি থেকে ২০ টি দামি আইফোন উদ্ধার হয়েছে বলেও খবর। এছাড়াও প্রচুর ফরেন কারেন্সির উদ্ধার হয়েছে বলেই খবর।

অপ্রিতাকে দফায় দফায় জেরা
ইডি সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা কার সেটাই এখন জানার চেষ্টা করছেন আধিকারিকরা। শধু তাই নয়, এই টাকা কি শিক্ষক দুর্নীতি'র টাকা। সমস্ত কিছু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। দফায় দফায় অপ্রিতাকে জেরা চালাচ্ছেন এই মুহুরতে তদন্তকারীরা। অন্যদিকে প্রায় ১০ ঘন্টা হতে চলল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই বিষয়ে তাঁকেও জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বারাকপুরের পার্থ চট্টোপাধ্যায়ের পিএ'র বাড়িতেও হানা দিয়েছে ইডি।

শুরু রাজনৈতিক বিতর্ক
তবে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইতিমধ্যে এই ঘটনায় বিজেপি'র দাবি, বিপুল পরিমাণ টাকা উদ্ধার শুধুমাত্র হিমশৈল মাত্র। এর পিছনে আরও বড় কেলেঙ্কারি রয়ছে বলে দাবি বিজেপি নেতার। এমনকি আরও অনেক টাকা উধার হবে বলেও দাবি বিজেপি'র
During the course of searches, the ED has recovered huge cash amounting to approximately Rs 20 crores from the residential premises of Arpita Mukherjee, who is a close associate of Partha Chatterjee (former West Bengal Education Minister): ED
— ANI (@ANI) July 22, 2022












Click it and Unblock the Notifications