ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিমান হামলা রাশিয়ার, নিহত ৩৫ আহত শতাধিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফের এক ভয়ানক পরিণতি ঘটল। ইউক্রেনের সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিমান হামলা চালাল রাশিয়া। তার জেরে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফের এক ভয়ানক পরিণতি ঘটল। ইউক্রেনের সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিমান হামলা চালাল রাশিয়া। তার জেরে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি এই হামলার ঘটনার কথা জানিয়েছেন। রাশিয়ার বিমান হামলা হয় ইউক্রেনের লভিভের কাছে সামরিক ঘাঁটিতে।

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিমান হামলা রাশিয়ার, নিহত ৩৫

প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভও টুইটারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন রাশিয়া লভিভের কাছে শান্তিরক্ষা ও নিরাপত্তার আন্তর্জাতিক কেন্দ্রে হামলা করেছে। বিদেশী প্রশিক্ষকরা এখানে কাজ করেন। আক্রমণের দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ান বিমান হামলা চলছে। তা ক্রমেই পূর্ব থেকে আরও পশ্চিমের দিকে এগিয়ে চলেছে। পোল্যান্ডের কাছে ইউক্রেনের সীমান্তে লভিভ শহরের কাছে এই হামলা চলেছে।

শনিবার রাশিয়ান বাহিনী ইউক্রেনের শহরগুলিতে বোমাবর্ষণ করেছে। দক্ষিণে মারিউপোল গুলি চালিয়েছে। রাজধানী কিয়েভের উপকণ্ঠে গোলা বর্ষণ করেছে এবং যাঁরা পালানোর চেষ্টা করেছে তাদেরও ছাড়েনি। হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করার চেষ্টা করছে হামলার সময় লভিভের কাছে শান্তিরক্ষা ও নিরাপত্তার আন্তর্জাতিক কেন্দ্রে কোনও বিদেশি প্রশিক্ষক ছিল কি না।

ইউক্রেনে গোলাবর্ষণ কিছুতেই কমছে না। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রুশবাহিনী। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যার জেরে নিমেছে ভস্মীভূত ২৫টিরও বেশি অ্যাম্বুল্যান্স। পরিস্থিতি ক্রমাগত ভয়ানক হয়ে উঠেছে। এর মাঝেই ইউক্রেনের পাশে দাঁড়াল আমেরিকা। জেলনস্কিকে ২০০ মিলিয়ন জলার মূল্যের অস্ত্র সাহায্য করেছেন বাইডেন।

ডনেস্ক এলাকায় শরণার্থীদের জন্য একটি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছিল। সেই টের্নেও হামলা চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনের। বোমার আঘাতে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। ইউক্রেন দখলে আগ্রাসী রাশিয়া এখন আর কাউকেই রেয়াত করছে না। বিভিন্ন বহুতল বোমারু বিমান হামলা করে গুঁড়িয়ে গেওয়া হচ্ছে। বিমানঘাঁটিতে হামলা চালানো হচ্ছে।

পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেমন মেয়র। সবাই এখন অপেক্ষা করে আছে পুতিন-জেলেনস্কির পরবর্তী বৈঠকের দিকে। সেই বৈঠকে যদি কোনও সমাধান সূত্র বের হয়, তবে বিপুল ক্ষয়ক্ষতি, জীবনহানির হাত থেকে রক্ষা পাবে ইউক্রেন। এখানে উল্লেখ্য ইন্টারন্যাশনাল পিলকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে পরপর ৮টি মিসাইল ছুড়েছে রাশিয়া। এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে ইউক্রেন। ইউক্রেন থেকে ভারতীয় দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে পোলান্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+