শেষ পর্যন্ত বৃষ্টির 'ভবিষ্যদ্বাণী'! দক্ষিণবঙ্গে কবে থেকে মিলবে স্বস্তি, কী বলছে আবহাওয়া দফতর

বৃষ্টির জেরে আবহাওয়ায় পরিবর্তন, তাতেই সোমবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে ওপরের পাঁচ জেলায়। আর দক্ষিণবঙ্গে আগামী সাতদিন অর্থাৎ চার মে শনিবার পর্যন্ত কোনও স্বস্তির বার্তা নেই আবহাওয়া দফতরের তরফে।

তবে তার পরে অর্থাৎ পরবর্তী রবিবার ৫ মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত সেব্যাপারে ঘোষণা না করা হলেও, আগামী কয়েকদিনে পরিস্থিতি পর্যবেক্ষণের পর আবহাওয়া দফতরের তরফে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

rain

উত্তরবঙ্গে আগেই বৃষ্টির পূর্বাভাস

  • উত্তরবঙ্গের জন্য সোমবার থেকে বুধবারের মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। এই সময় হলুদ সতর্কতা অর্থাৎ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
  • বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস নেই।
  • বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে

  • আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার তীবর তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
  • পয়লা মে অর্থাৎ বুধবার তীব্র তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এএছাড়া ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে। বুধবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে।
  • বৃস্পতিবার, শুক্রবার ও শনিবার আপাতত সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। অর্থাৎ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

তাপমাত্রা আপাতত বাড়বে না

  • আবহাওয়া দফতর এদিন জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আপাতত বাড়বে না।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

  • আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। যা চলতে পারে ছয় মে পর্যন্ত। আবহবিদরা আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে জানিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণা বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপরে। এই দক্ষিণা বাতাসই বাংলায় ঝড়বৃষ্টি বয়ে আনে। তাঁরা বলেছেন, এই দক্ষিণা বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করে আবার ঘুরে যাচ্ছে, তাও তাঁরা দেখেছেন। আর এরকম হলেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+