রাত পোহালেই লোকসভা ভোটের দ্বিতীয় দফা, একনজরে বাংলার তিন কেন্দ্রের খুঁটিনাটি
রাত পোহালেই দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ।
রাত পোহালেই দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। ৮০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি ২০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সশস্ত্র পুলিশ। এছাড়াও থাকছে ভিডিও ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, অনলাইন ওয়েবকাস্টিং স্টেশন, মাইক্রো অবজার্ভার।

একনজরে তিন কেন্দ্র
রায়গঞ্জ লোকসভা কেন্দ্র
মোট ভোটার : সংখা ১৫ লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন।
পুরুষ ভোটার : ৮ লক্ষ ৩০ হাজার ৩১৬ জন।
মহিলা ভোটার : ৭ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন।
তৃতীয় লিঙ্গ : ৪৮ জন।
মোট বুথ : ১৬২৩
কেন্দ্রীয় বাহিনী : ৬৪ কোম্পানি
মাইক্রো অবজারভার : ২৪৫
ইভিএম মেশিন : ২১২৯টি
ভিভিপ্যাট মেশিন : ২১৪৩টি
এবারের প্রার্থী : কানাইলাল আগরওয়াল (তৃণমূল), মহম্মদ সেলিম (সিপিএম), দেবশ্রী চৌধুরী (বিজেপি), দীপা দাশমুন্সি (কংগ্রেস)
সাতটি বিধানসভা : ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘী, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র
মোট ভোটার : ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন।
পুরুষ : ৮ লক্ষ ৮৪ হাজার ৫৬৫ জন।
মহিলা : ৮ লক্ষ ৪৫ হাজার ২৪৫ জন।
তৃতীয় লিঙ্গ : ১৯ জন
মোট বুথ : ১৮৬৮
কেন্দ্রীয় বাহিনী : ৬১ কোম্পানি
সেক্টর অফিসার : ১৯৫
স্পর্শকাতর বুথ : ৩৫৪
রাজ্য পুলিশ : ১৫০০-১৭০০
এবারের প্রার্থী : বিজয় চন্দ্র বর্মন (তৃণমূল), ভগীরথ রায় (সিপিএম), ডাক্তার জয়ন্ত রায় (বিজেপি), মণিকুমার ডার্নাল (কংগ্রেস)
সাতটি বিধানসভা : কোচবিহার জেলার মেখলিগঞ্জ, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি ও মাল।
দার্জিলিং লোকসভা কেন্দ্র
মোট ভোটার : ১৬ লক্ষ ০০ হাজার ৫৬৪ জন।
পুরুষ : ৮ লক্ষ ৬০ হাজার ১১৮ জন।
মহিলা : ৭ লক্ষ ৯৩ হাজার ১১৮ জন।
বিশেষভাবে সক্ষম ভোটার : ৫৫৫১ জন
মোট বুথ : ১৮৯৯টি
কেন্দ্রীয় বাহিনী : ৫৭ কোম্পানি
এবারের প্রার্থী : অমর সিং রাই (তৃণমূল), সমন পাঠক (সিপিএম), রাজু সিং বিস্ত (বিজেপি), শঙ্কর মালাকার (কংগ্রেস)
সাতটি বিধানসভা : দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, চোপড়া, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া












Click it and Unblock the Notifications