রাত পোহালেই লোকসভা ভোটের শেষ দফা, একনজরে বাংলার নয় কেন্দ্রের খুঁটিনাটি

রাত পোহালেই বাংলার নয় কেন্দ্রে শেষ দফার লোকসভা ভোট। নির্বাচনের আগে নয় কেন্দ্রের খুঁটিনাটি একনজরে।

আর মাত্র এক রাত, তারপরেই ২০১৯ লোকসভা নির্বাচনের শেষ দফা। সাত দফায় এবারের ভোটের ঝক্কি মিটবে। দেশে মোট ৫৯টি কেন্দ্রে ভোট হচ্ছে। আর বাংলায় ভোট ন'টি কেন্দ্রে। এই শেষ দফাতেই ভোট হবে রাজধানী কলকাতা-সহ সংলগ্ন দুই ২৪ পরগনাতেও। ভোটের আগে নটি কেন্দ্রের খুঁটিনাটি একনজরে।

দমদম লোকসভা কেন্দ্র

দমদম লোকসভা কেন্দ্র

এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা - খড়দহ, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, দমদম উত্তর, রাজারহাট-গোপালপুর।
লড়াই চতুর্মুখী।
মোট বুথের সংখ্যা ১৭৬১
পুরুষ ভোটার ৭ লক্ষ ৭৬ হাজার ২৪০
মহিলা ভোটার ৭ লক্ষ ৮০ হাজার ৪৪০
তৃতীয় লিঙ্গ ৪৫ জন
মোট ভোটার ১৫ লক্ষ ৫৬ হাজার ৭২৫ জন

বারাসত লোকসভা কেন্দ্র

বারাসত লোকসভা কেন্দ্র

রাজ্যের প্রধান চারটি রাজনৈতিক দল পৃথক পৃথক ভাবে লড়াইয়ে আছে।
এই কেন্দ্রে সাতটি বিধানসভা- হাবরা, অশোকনগর, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত ও দেগঙ্গা
মোট বুথ সংখ্যা ১৯১৫
পুরুষভোটার ৮ লক্ষ ৬৭ হাজার ৭৪৭
মহিলা ভোটার ৮ লক্ষ ৪২ হাজার ৮৯০
তৃতীয় লিঙ্গ ৪৬
মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ১০ হাজার ৬৮৪

বসিরহাট লোকসভা কেন্দ্র

বসিরহাট লোকসভা কেন্দ্র

এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই।
বসিরহাট লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা - বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হাড়োয়া, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, ও বাদুড়িয়া
মোট বুথ সংখ্যা ১৮৬১
পুরুষ ভোটার ৮ লক্ষ ৬২ হাজার ৪১৮
মহিলা ভোটার ৮ লক্ষ ১৩ হাজার ৫৫
তৃতীয় লিঙ্গ ২৭ জন।
বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৬ লক্ষ ৭৫ হাজার ৫০০

জয়নগর লোকসভা কেন্দ্র

জয়নগর লোকসভা কেন্দ্র

লড়াই চতুর্মুখী
এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা - গোসোবা, বাসন্তী, কুলতলী, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব
বুথ সংখ্যা ১৮১০
পুরুষভোটার ৮ লক্ষ ৪৪ হাজার ৯৩৪
মহিলা ভোটার ৮ লক্ষ ২০৯
তৃতীয় লিঙ্গ ৬০
মোট ভোটার ১৬ লক্ষ ৪৫ হাজার ২০৩

লোকসভা কেন্দ্র মথুরাপুর

লোকসভা কেন্দ্র মথুরাপুর

দক্ষিণ ২৪ পরগনার এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা - পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার ও মগরাহাট পশ্চিম
মোট বুথ সংখ্যা ১৮৪৮
পুরুষ ভোটার ৮ লক্ষ ৫১ হাজার ৩৭৬
মহিলা ভোটার ৭ লক্ষ ৯৮ হাজার ৫৪৯
তৃতীয় লিঙ্গ ২৮ জন
মোট ভোটার ১৬ লক্ষ ৪৯ হাজার ৯৫৩

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র

দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা হল - ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াব্রুজ
মোট বুথের সংখ্যা ১৯১২
পুরুষ ভোটার ৮ লক্ষ ৮৩ হাজার ৭৫৯
মহিলা ভোটার ৮ লক্ষ ২৮ হাজার ৭৯২
তৃতীয় লিঙ্গ ৬১
মোট ভোটার ১৭ লক্ষ ১২ হাজার ৬১২

যাদবপুর লোকসভা কেন্দ্র

যাদবপুর লোকসভা কেন্দ্র

রাজ্যের চারটি রাজনৈতিক দল এখানে পৃথক পৃথকভাবে প্রার্থী দিলেও মূলত ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে।
এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হল - বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, যাদবপুর, ভাঙ্গড়, সোনারপুর উত্তর ও টালিগঞ্জ
মোট বুথ সংখ্যা ২০৪২
পুরুষভোটার লক্ষ ২ হাজার ৫৪৯
মহিলা ভোটার ৮ লক্ষ ৯৯ হাজার ৬১১
তৃতীয় লিঙ্গ ১৪
মোট ভোটার ১৮ লক্ষ ২ হাজার ২৩৪ জন

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র

চারটি রাজনৈতিক দল লড়াইয়ে
এই কেন্দ্রের সাতটি বিধানসভা- কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ।
বুথ সংখ্যা ২০৩১
পুরুষ ভোটার ৮ লক্ষ ৯২ হাজার ১৭৫
মহিলা ভোটার ৮ লক্ষ ২৭ হাজার ৬১৩
তৃতীয় লিঙ্গ ৩৩
মোট ভোটার ১৭ লক্ষ ১৯ হাজার ৮২১

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র

চারটি রাজনৈতিক দল পৃথকভাবে লড়াইয়ে রয়েছে।
এই কেন্দ্রের সাতটি বিধানসভা - চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশিপুর- বেলগাছিয়া।
মোট বুথ সংখ্যা ১৮৬২
পুরুষভোটার ৭ লক্ষ ৯১ হাজার ৩০৭
মহিলা ভোটার ৬ লক্ষ ৪৬ হাজার ৫৯০
তৃতীয় লিঙ্গ ১৫
মোট ভোটার ১৪ লক্ষ ৩৭ হাজার ৯১২

একনজরে ৯

একনজরে ৯

সপ্তম দফায় নির্বাচন ন'টি কেন্দ্রে
মোট বুথ সংখ্যা ১৭ হাজার ৪২
মোট ভোটার ১ কোটি ৪৯ লক্ষ ১০ হাজার ৬৪৩
পুরুষভোটার ৬৭ লক্ষ ৭২ হাজার ৫০৫
মহিলা ভোটার ৭২ লক্ষ ৩৭ হাজার ৭৪৯
তৃতীয় লিঙ্গ ৩৮৯

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+