বিষ্ণুপুরে টানা ১১ বার জয়ের রেকর্ড সিপিএমের, রাঙামাটির দেশের ভোট একনজরে

প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে বিষ্ণুপুরের ভোট ইতিহাস।

প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে তমলুক ভোট ইতিহাস।তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা বিষ্ণুপুরের ভোট-ইতিহাস।

বিষ্ণুপুর

বিষ্ণুপুর

বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ৩৭ নম্বর লোকসভা কেন্দ্র হল এই বিষ্ণুপুর। ৬২ সাল থেকে এই কেন্দ্রে ভোট হচ্ছে। এই কেন্দ্রে ৭১ সাল থেকে টানা ১১টি নির্বাচনে জয়ের অনন্য রেকর্ড রয়েছে সিপিএমের। ২০১৪ সালে আসে পরিবর্তন।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখি ও খণ্ডঘোষ। এই সাতটি কেন্দ্রের ছ-টি বাঁকুড়া জেলায়। একটি বর্ধমান জেলার অধীন।

১৯৬২ ও ১৯৬৭

১৯৬২ ও ১৯৬৭

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রথম লোকসভা ভোট হয় ১৯৬২-তে। সেই নির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হন কংগ্রেসের পশুপতি মণ্ডল। ৬৭-র নির্বাচনেও বিজয়ী হন তিনি। পরপর দুবার সাংসদ হয়ে লোকসভায় গেলেও এরপরই এই কেন্দ্রের দখল চলে যায় সিপিএমের হাতে।

১৯৭১ থেকে ২০০৯

১৯৭১ থেকে ২০০৯

১৯৭১ থেকে এই কেন্দ্রে শুরু হয়েছিল সিপিএম রাজ। টানা ১১ নির্বাচনে জিতে রেকর্ড গড়ে সিপিএম। প্রথম চার নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন অজিতকুমার সাহা। তারপর দুবার এই কেন্দ্র থেকে বিজয়ী হন সিপিএমের সুখেন্দু খাঁ। এরপর সন্ধ্যা বাউরি সাংসদ হন তিনবার। তারপর দুবার সংসদে যান সুস্মিতা বাউরি। ২০১৪-য় আসে পরিবর্তন।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪-র নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খাঁ নির্বাচিত হন। তিনি সিপিএমের সুস্মিতা বাউরিকে ১ লক্ষ ১৯ হাজার ৬৮৫ ভোটে পরাজিত করেন। সৌমিত্র খাঁ ভোট পান ৫,৭৮,৮৭০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সস্মিতা বাউরির প্রাপ্ত ভোট ৪,৫৯,১৮৫। বিজেপির জয়ন্ত মণ্ডল পান ১,৭৯,৫৩০ ভোট। আর কংগ্রেসের নারায়ণচন্দ্র খাঁ পান ২৭,০৫৪ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী

২০১৯-এ কারা প্রার্থী

তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি সৌমিত্র খাঁকে প্রার্থী করেনি। বহিষ্কৃত সৌমিত্র খাঁ প্রার্থী হয়েছেন বিজেপির। বিষ্ণুপুরে এবার তৃণমূলের প্রার্থী শ্যামল সাঁতরা। সিপিএমের প্রার্থী সুনীল খাঁ। কংগ্রেসের প্রার্থী হয়েছেন নারায়ণচন্দ্র খাঁ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+