ফিরে দেখা বর্ধমান পূর্বে ভোট ইতিহাস

প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। ফিরে দেখা বর্ধমান পূর্বে ভোট-ইতিহাস।

প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা বর্ধমান পূর্বে ভোট-ইতিহাস।

একনজরে বর্ধমান পূর্ব কেন্দ্র

একনজরে বর্ধমান পূর্ব কেন্দ্র

পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে এর ক্রমিক সংখ্যা ৩৮। ডিলিমিটেশনের পর ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে ভোট হচ্ছে। কেন্দ্রটি তপশিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

এই আসনটি রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া বিধানসভা আসন নিয়ে তৈরি।

২০০৯ সালের নির্বাচন

২০০৯ সালের নির্বাচন

২০০৯ সালে প্রথম নির্বাচন হয় এই কেন্দ্রে। সিপিএমের অনুপকুমার সাহা এখানে জয়লাভ করেছিলেন।

২০১৪ সালের নির্বাচন

২০১৪ সালের নির্বাচন

২০১৪ সালে জয় পান তৃণমূলের সুনীলকুমার মণ্ডল।

২০১৪তে কার ভোট কত

২০১৪তে কার ভোট কত

২০১৪ সালে তৃণমূল প্রার্থী সুনীলকুমার মণ্ডল পেয়েছিলেন ৫৭৪,৬৬০ ভোট, সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস পেয়েছিলেন ৪৬০, ১৮১ ভোট। বিজেপির সন্তোষ রায় পেয়েছিলেন ১৭০,৮২৮ ভোট।

২০১৯-এর প্রার্থী করা

২০১৯-এর প্রার্থী করা

এই আসন থেকে তৃণমূলের তরফে প্রার্থী আগের বারের বিজয়ী প্রার্থী সুনীলকুমার মণ্ডল। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পরেশচন্দ্র দাসকে। সিপিএম-এর তরফে প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সিদ্ধার্থ মজুমদারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+