বাঁকুড়ার ‘লাল’-মাটিতে এখন উড়ছে সবুজ নিশান, বাসুদেবের কেন্দ্রে মিথ ভাঙা ভোট, একনজরে

প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে বাঁকুড়ার ভোট ইতিহাস।

প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে তমলুক ভোট ইতিহাস।তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা বাঁকুড়ার ভোট-ইতিহাস।

বাঁকুড়া

বাঁকুড়া

বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ৩৬ নম্বর লোকসভা কেন্দ্র হল এই বাঁকুড়া। ৫২ সাল থেকে বাম আমলের আগে পর্যন্ত এই কেন্দ্রে কংগ্রেসের দাপট থাকলেও, ক্রমেই তা লাল-গড়ে পরিণত হয়েছিল। সিপিএমের বাসুদেব আচারিয়া এই কেন্দ্র থেকে টানা ন-টি নির্বাচনে বিজয়ী হন।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালডাংরা ও বাঁকুড়া। এই সাতটি কেন্দ্রের ছ-টি বাঁকুড়া জেলায়। একটি পুরুলিয়া জেলার অধীন।

১৯৫২ সাল থেকে ১৯৭১

১৯৫২ সাল থেকে ১৯৭১

১৯৫২ থেকে ১৯৭১-র মধ্যে শুধু ৬৭ সালে সিপিএম এই কেন্দ্র থেকে জিতেছিল। বাকি চারটি নির্বাচনেই এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে যান কংগ্রেসের পার্থী। প্রথম নির্বাচনে দুজন সাংসদ হন পশুপতি মণ্ডল ও জগন্নাথ কোলে। ৫৭ সালের নির্বাচনেও দুজন সাংসদ হন। তাঁরা হলেন রামগতি বন্দ্যোপাধ্যায় ও পশুপতি মণ্ডল। ৬২ সালে সাংসদ হন রামগতি বন্দ্যোপাধ্যায়। পরের নির্বাচনে অর্থাৎ ৬৭-তে বিজয়ী হন সিপিএমের জে এম বিশ্বাস। ৭১ সালে ফের বিজয়ী হয় কংগ্রেস। সাংসদ হন শঙ্কর নারায়ণ সিংহদেও।

১৯৭৭ থেকে ২০০৯

১৯৭৭ থেকে ২০০৯

১৯৭৭ সালে রাজ্যে বাম আমলের শুরু। সেবার এই কেন্দ্র থেকে বিজয়ী হন ভারতীয় লোক দলের বিজয় মণ্ডল। তারপর ১৯৮০ থেকে শুরু হয় সিপিএমের রাজ। বাসুদেব আচারিয়া সাংসদ হন। টানা নটি নির্বাচনে তিনি বিজয়ী হয়ে সংসদে যান। ১০ বার নির্বাচনে জেতার জন্যও লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪-র নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন ওরফে শ্রীমতি দেববর্মা সিপিএমের বাসুদেব আচারিয়া ৯৮ হাজার ৫০৬ ভোটে পরাজিত করেন। মুনমুন সেন ভোট পান ৪,৮৩,৪৫৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের বসুদেব আচারিয়ার প্রাপ্ত ভোট ৩,৮৪,৯৪৯। বিজেপির সুভাষ সরকার পান ২,৫১,১৮৩ ভোট। আর কংগ্রেসের নীলমাধব গুপ্তা পান ২২,০২১ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী

২০১৯-এ কারা প্রার্থী

তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি মুনমুন সেনকে প্রার্থী করেনি বাঁকুড়ায়। এবার তৃণমূলের প্রার্থী হেভওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিজেপির প্রার্থী হয়েছেন সুভা, সরকার, সিপিএমের প্রার্থী অমিয় পাত্র। কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি এই কেন্দ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+