তৃণমূলের চ্যালেঞ্জ উড়িয়ে গড় রক্ষায় আত্মবিশ্বাসী অধীর চৌধুরী, একনজরে বহরমপুর
প্রথম দু-দফায় পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে তৃতীয় দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় পাঁচটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে বহরমপুরের ভোট ইতিহাস।
প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা যাক বহরমপুরের ভোট-ইতিহাস।

বহরমপুর
বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ১০ নম্বর লোকসভা কেন্দ্র হল এই বহরমপুর। বরাবরই কংগ্রেস ও বামফ্রন্টের শক্তঘাঁটি এই বহরমপুর লোকসভা কেন্দ্রটি। শেষ ২০ বথর ধরে এই কেন্দ্র তথা এই জেলার শেষ কথা অধীর চৌধুরী। ২০১৪ সালে এই কেন্দ্র থেকেই রাজ্যের মধ্যে সবথেকে বড় জয় পেয়েছিলেন অধীর চৌধুরী। এবার তাঁকে হারাতে বদ্ধপরিকর তৃণমূল। শুভেন্দু ছুড়ে দিয়েছে কঠিন চ্যালেঞ্জ।

কোন কোন বিধানসভা
বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ও নওদা। সাতটি কেন্দ্রই মুর্শিদাবাদ জেলার অধীন।

১৯৫২ ও ১৯৮০
১৯৫২ ও ১৯৮০ সালের মধ্যে মোট সাতটি নির্বাচন হয়েছে। সাতটিতেই এই কেন্দ্রে শেষ হাসি হেসেছে আরএসপি। টানা সাতবার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন ত্রিদিব চৌধুরী।

১৯৮৪-র নির্বাচন
১৯৮৪-র নির্বাচনে প্রথম পালাবদল ঘটে বহরমপুরে। আরএসপির হাত থেকে এই কেন্দ্রটি ছিনিয়ে নেয় কংগ্রেস। আরএসপির ত্রিদিব চৌধুরীর টানা আটবার জয়ের স্বপ্ন ভেঙে সাংসদ নির্বাচিত হন অতীশ সিনহা।

১৯৮৯ থেকে ১৯৯৮
১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই কেন্দ্র ফের পুনরুদ্ধার করে আরএসপি। পাঁচটি নির্বাচনের প্রথম দুই নির্বাচনে জয়ী হয়ে সংসদে যান ননী ভট্টাচার্য। পরের তিনটি নির্বাচনে জয়ী হন প্রমথেশ মুখোপাধ্যায়। আরএসপির হয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব করেন।

১৯৯৯ থেকে ২০১৪
১৯৯৯-এ জিতেই প্রথমবার সংসদে যান অধীর চৌধুরী। বহরমপুরে এরপরই শুরু হয় অধীর-রাজ। ২০ বছর অতিক্রান্ত অধীর চৌধুরীই শেষ কথা বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার। সেদিক দিয়ে দেখতে গেলেই এবারই প্রথম তিনি চ্যালঞ্জের মুখে। শাসক তৃণমূল তাঁকে হারাতে বদ্ধপরিকর। ৯৯ থেকে ২০১৪ টানা চারবার সাংসদ হয়েছেন অধীর এই কেন্দ্র থেকে জিতেই।

২০১৪ নির্বাচনের ফল
২০১৪ সালে বহরমপুর কেন্দ্র থেকে বিজয়ী হন কংগ্রেসের অধীর চৌধুরী।। তিনি ৩,৫৬,৫৬৭ ভোটে জয়ী হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের ইন্দ্রনীল সেন। তৃতীয় স্থানে নেমে যায় আরএসপির প্রমথেশ মুখোপাধ্যায়। চতুর্থ হন বিজেপির দেবেশ কুমার অধিকারী।

২০১৪ সালে কার কত ভোট
২০১৪ সালে কংগ্রেস পেয়েছিল ৫,৮৩,৫৪৯ ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২,২৬,৯৮২ ভোট। তৃতীয় স্থানে নেমে যাওয়া আরএসপির প্রাপ্ত ভোট ২,২৫,৬৯৯ ভোট। আর বিজেপির প্রার্থী ভোট পান ৮১,৬৫৬। এছাড়া এসডিপিআই-এর বদরুল শেখ ১১,৬৪২ ভোট পান।

২০১৯-এ কারা প্রার্থী
কংগ্রেসের প্রার্থী সিটিং এমপি অধীর চৌধুরী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী একদা অধীরের শিষ্য অপূীর্ব সরকার। আর বিজেপির প্রার্থী হয়েছেন, কৃষ্ণ জোয়ারদার আর্য। বামফ্রন্ট কোনও প্রার্থী দেয়নি, যদিও আরএসপি ইদ মহম্মদকে দাঁড়ি করিয়েছিল। বামফ্রন্ট তাঁকে সমর্থন না দেওয়ার কথা জানান।












Click it and Unblock the Notifications