সিপিএমের নাম ও নিশান উড়িয়ে ২০১৪-য় প্রথম পরিবর্তন, একনজরে আরামবাগ

প্রথম চার দফায় ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে পঞ্চম দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় সাতটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে আরামবাগের ভোট ইতিহাস।

প্রথম চার দফায় ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে পঞ্চম দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় সাতটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে হাওড়ার ভোট ইতিহাস। হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বনগাঁ ও বারাকপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা আরামবাগের ভোট-ইতিহাস।

আরামবাগ

আরামবাগ

বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ২৮ নম্বর লোকসভা কেন্দ্র হল এই আরামবাগ। এই কেন্দ্রে বরাবরই সিপিএমের গড় হিসেবেই পরিচিত ছিল। প্রথম পরিবর্তন আসে ২০১৪ সালে। তৃণমূল কংগ্রেস বামদুর্গের অবসান ঘটায়।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল ও চন্দ্রকোনা। এই সাতটি কেন্দ্রের মধ্যে ছ-টি কেন্দ্র হুগলি জেলার অধীন, শুধু চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলায়।

১৯৬৭ থেকে ১৯৮০

১৯৬৭ থেকে ১৯৮০

১৯৬৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত আরামবাগ লোকসভা কেন্দ্রে মোট চারটি নির্বাচন হয়েছে। ৬৭-র নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয় ফরওয়ার্ড ব্লক। সাংসদ হন অমিয়নাথ বসু। পরের বার সিপিএমের মনোরঞ্জন হাজরা সাংসদ হন। ৭৭-র নির্বাচনে জেতেন ভারতীয় লোকদলের প্রফুল্লচন্দ্র সেন। তারপর আবার সিপিএমের দখলে এই কেন্দ্র সাংসদ হন বিজয়কৃষ্ণমোদক।

১৯৮৪ থেকে ২০১৪

১৯৮৪ থেকে ২০১৪

এরপর ১৯৮৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সবকটি নির্বাচনেই সিপিএম তার জয়ধারা অব্যাহত রেখেছে। ৮৪ সাল থেকে ২০০৪ পর্যন্ত টানা আট নির্বাচনে জয়ী হয়ে এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন অনিল বসু। আর ২০০৯-এ সাংসদ নির্বাচিত হন শক্তিমোহন মালিক। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে সিপিএমের বিজয়রথ থামিয়ে দেন তৃণমূলের অপরূপা পোদ্দার।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪-র নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার ৩ লক্ষ ৪৬ হাজার ৮৪৫ ভোটে জয়ী হন। তিনি ৭,৪৮,৭৬৪ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শক্তিমোহন মালিকের প্রাপ্ত ভোট ৪,০১,৯১৯। তৃতীয় স্থানে উঠে আসা বিজেপির মধুসূদন বাগ পান ১,৫৮,৪৮০ ভোট। আর কংগ্রেসের শম্ভুনাথ মালিক পান ২৭,৮৭২ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী

২০১৯-এ কারা প্রার্থী

তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি অপরূপা পোদ্দারকে প্রার্থী করেছে। বিজেপির প্রার্থী হয়েছেন তপন রায়। সিপিএম প্রার্থী করেছে শক্তিমোহন মালিককে। কংগ্রেসের প্রার্থী জ্যোতি দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+