পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট কবে? ইঙ্গিতপূর্ণ জবাবে ভোটের দামামা বাজিয়ে দিলেন স্পিকার

বাংলায় ফের ভোটের দামামা বাজতে চলেছে। পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এখনও নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। তবে রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তার ফলে শীঘ্রই যে ভোটের দামামা বেজে যাবে, সে ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি।

পঞ্চায়েত ভোট সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ জবাব

পঞ্চায়েত ভোট সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ জবাব

২০২৩ সাল পড়তেই পঞ্চায়েত ভোটের চর্চা শুরু হয়েছে বাংলায়। পঞ্চায়েত ভোট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আগে হবে নাকি পরে হবে তা নিয়ে প্রথমে সংশয় ছিল। তবে ইতিমধ্যে মাধ্যমিক শেষ হয়ে গিয়েছে, উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তার আগেই মিলল পঞ্চায়েত ভোট সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ জবাব।

ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিধানসভার অধ্যক্ষের

ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিধানসভার অধ্যক্ষের

সোমবার নিজের বিধানসভা ক্ষেত্র বারুইপুরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে তিনি পঞ্চায়েত ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাতেই জল্পনা তৈরি হয়েছে।

পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি কবে?

পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি কবে?

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, পরীক্ষা শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক শুরু হবে, শেষ হবে ২৭ মার্চ। তারপরই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলও।

পঞ্চায়েত-প্রচারে খামতি নেই কারো

পঞ্চায়েত-প্রচারে খামতি নেই কারো

রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে হবে, তা নিয়ে অনেকদিন ধরেই নানা চর্চা চলছে। ইতিমধ্যে রাজ্যের শাসকদল ও বিরোধী সমস্ত দল আসরে নেমে পড়েছে। কার্যত পঞ্চায়েত নির্বাচনের পরিবেশ। শুধু মাইক ব্যবহারে অনুমতি নেই বলে কোনও জনসভা হচ্ছে না। কিন্তু প্রচারে খামতি নেই কারো।

ভোট হবে যথারীতি মে মাসে! জল্পনা

ভোট হবে যথারীতি মে মাসে! জল্পনা

বিধানসভার অধ্যক্ষ ও রাজনৈতিক বিশেষজ্ঞদের কথামতো ওয়াকিবহাল মহল মনে করছ পঞ্চায়েত ভোট হবে সেই মে মাসে। মার্চ মাস কেটে যাবে পরীক্ষা-পরীক্ষা করে। তারপর এপ্রিল মাসে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এবং ভোট হবে যথারীতি মে মাসে। তেমনটাই ইঙ্গিত মিলেছে।

৩০ থেকে ৩৫ দিনের মধ্য ভোট হয়

৩০ থেকে ৩৫ দিনের মধ্য ভোট হয়

বিধানসভার স্পিকার বা অধ্যক্ষকে এদিন রাজনৈতিক মঞ্চে পেয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, কবে হতে পারে পঞ্চায়েত ভোট। তিনি সেই প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর দিয়েছেন। তিনি বলেন. পরীক্ষা শেষ হলেই ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি জারির একমাস অর্থাৎ ৩০ থেকে ৩৫ দিনের মধ্য ভোট হয়।

সব দলই ভোট ময়দানে নেমে পড়েছে

সব দলই ভোট ময়দানে নেমে পড়েছে

পঞ্চায়েত ভোট যেহেতু দুয়ারে কড়া নাড়ছে, সব দলই ভোট ময়দানে নেমে পড়েছে। সম্প্রতি রা্জযে সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট গড়ে সাফল্য পেয়েছে। এই অবস্থায় আসন্ন পঞ্চায়েতেও জোট গড়ে লড়ার পরিকল্পনা বাম-কংগ্রেসের। বিজেপি তো তৃণমূলের বিরুদ্ধে নীচুতলায় জোট চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+