মুকুল সেই ‘বিজেপি’তেই! শুভেন্দুর বিধায়ক পদ খারিজের আবেদনে চাঞ্চল্যকর রায় অধ্যক্ষের
মুকুল সেই ‘বিজেপি’তেই! শুভেন্দুর বিধায়ক পদ খারিজের আবেদনে চাঞ্চল্যকর রায় অধ্যক্ষের
তৃণমূলে গিয়েও বিজেপিতে রইলেন মুকুল রায়। শুক্রবার মুকুল রায়ের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেল বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর রায়ে জানিয়ে দিলেন বিজেপিতেই রয়েছেন মুকুল রায়। তিনি বিজেপির বিধায়ক। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তাঁর রায়ে খারিজ করে দিলেন শুভেন্দু অধিকারীর আবেদন।

মুকুল রায় বিজেপিতেই!
মুকুল রায় একুশরে নির্বাচনের পর ঘটা করে যোগ দিয়েছিলেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দলে বরণ করে নিয়েছিলেন। তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও। তারপর মুকুল রায়কে পিএসি কমিটির চেয়ারম্যান করার পর শুভেন্দুি অধিকারী মুকুল রায়ের বিরু্দ্ধে বিধায়ক পদ খারিজের মামলা করেন।

মুকুলকে নিয়ে রায় অধ্যক্ষের
শুক্রবার মুকুল রায়ের বিরুদ্ধে করা শুভেন্দু অধিকারীর মামলার রায় দান করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে বলেন, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। সেই কারণে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হচ্ছে না। বিধানসভার অধ্যক্ষ বলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।

মুকুল রায়ের আইনজীবীর জবাব
মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস বলেন, শুধুমাত্র একদিনের সংযোগে বলা যায় না তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়া তাঁর বিরুদ্ধে বিজেপির তরফে কোনও হুইপ জারি করা হয়নি, কোনও সাসপেনশনও ঘোষণা করা হয়নি। তারপর এযাবৎ কাল তিনি যে সমস্ত বিবৃতি দিয়েছেন তাতে স্পষ্ট তিনি বিজেপিতেই আছেন।

বিজেপিই জিতবে, তৃণমূল হারবে
মুকুল রায় সম্প্রতি বার কয়েক তাঁর বিবৃতিতে জানিয়েছিলেন তিনি বিজেপিতেই আছেন। তিনি কখনও বিজেপি ছাড়েননি। তৃণমূলেও তিনি যোগ দেননি। আবার তিনি এমনও জানিয়েছিলেন, বিজেপিই জিতবে, তৃণমূল হারবে। বিজেপি থেকে দাঁড়ালে তিনি জিতবেন। এমন কিছু বিবৃতি তাঁর পক্ষে গিয়েছে এদিন।

বিজেপির পক্ষে আইনজীবীর যুক্তি
মুকুল রায়ের আইনজীবী তাদের সমর্থনে বক্তব্য রাখেন। সেই বক্তব্য বা যুক্তে খারিজ করার চেষ্টা করেছিলেন বিজেপির পক্ষের আইনজীবী। তারা তৃণমূলে যোগদানের ছবি ও ভিডিও ফুটেজ দাখিল করেছিলেন। কিন্তু তা ধোপে টেকেনি। ওই একদিনের সংযোগকে পর্যাপ্ত প্রামাণ্য হিসেবে ধরা হয়নি। তৃণমূলে যোগদানের পর তাঁর বিবৃতি তুলে ধরে মুকুল রায়ের আইনজীবী খণ্ডন করেন বিপক্ষের যুক্তি।

অধ্যক্ষের রায়কে সুপ্রিম-চ্যালেঞ্জ
এরপরই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজে উপযুক্ত প্রমাণ নেই। ফলে তাঁর পদ থারিজ হচ্ছে না। তিনি বিজেপির বিধায়কই থাকছেন। এরপর বিজেপি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম-নির্দেশেই বিধাসভার স্পিকার এদিন রায় দেন।












Click it and Unblock the Notifications