মুকুল বিজেপিতেই! শুভেন্দুর আবেদন খারিজ করে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুকুল বিজেপিতেই! শুভেন্দুর আবেদন খারিজ করে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুকুল রায় বিজপিতই আছেন। ফের একবার রায় জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ শুনানির পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার। অর্থাৎ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনও বাতিল হয়ে গেল। মুকুল রায় বিধায়ক থাকলেন, থকালেন বিজেপি বিধায়ক হিসেবেই।

মুকুল রায় আছেন বিজেপিতেই, তিনি বিজেপির বিধায়ক

মুকুল রায় আছেন বিজেপিতেই, তিনি বিজেপির বিধায়ক

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার স্পিকারের কাছে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর স্পিকার দীর্ঘ শুনানির পর জানিয়ে দিয়েছিলেন মুকুল রায় আছেন বিজেপিতেই। তিনি বিজেপির বিধায়ক। ফলে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ এবং বিধায়ক পদ খারিজের কোনও প্রশ্নই নেই।

শুভেন্দু অধিকারী কোন অবস্থানে রায়দানের পর

শুভেন্দু অধিকারী কোন অবস্থানে রায়দানের পর

এরপর বিধানসভার অধ্যক্ষের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সুপ্রিমে কোর্ট তা খারিজ করে দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয়। হাইকোর্টে এই মামলায় পুনর্ববিবেচনা করে রায় দিতে বলেন বিধানসভার অধ্যক্ষকে। আবারও তিনি দীর্ঘ শুনানির পর জানিয়ে দিলেন মুকুল রায় বিজেপি নেতা। এই অবস্থায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন অবস্থান নেন, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মুকুলের পক্ষেই যায় মামলার রায়, শুভেন্দুর আর্জি খারিজ

মুকুলের পক্ষেই যায় মামলার রায়, শুভেন্দুর আর্জি খারিজ

গত ১১ ফেব্রুয়ারি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায় মামলায় রায় দিয়েছিলেন প্রথম। সেই রায়ে তিনি জানিয়েছিলেন মুকুল রায় বিজেপিতেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। দীর্ঘ শুনানি পর্বের পরও মুকুল রায়ের পক্ষেই যায় মামলার রায়। শুভেন্দু অধিকারীর করা বিধায়ক পদ খারিজ মামলা একপ্রকার খারিজ হয়ে যায় বিধানসভায়। কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পর তা আবার ফেরে বিধানসভায়।

বিজেপি ছেড়ে তৃণমূল যোগের ছবি-ভিডিও ধোপে টেকেনি

বিজেপি ছেড়ে তৃণমূল যোগের ছবি-ভিডিও ধোপে টেকেনি

শুনানি পর্বে মুকুল রায় নিজেও দাবি করেন, তিনি বিজেপির বিধায়ক। বিজেপিতেই আছেন। তাঁর আইনজীবীরাও মুকুল রায়ের সেই বার্তাকে হাতিয়ার করেন। পাল্টা শুভেন্দু অধিকারীও প্রমাণ দেন তিনি বিধানসভা ভোটে জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে তিনি এবং তাঁর আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছিলেন মুকুল রায় বিজেপিতে নেই, তিনি এখন তৃণমূলে।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হচ্ছে না বিধানসভার রায়ে

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হচ্ছে না বিধানসভার রায়ে

কিন্তু সেই প্রমাণকে গণ্য না করে বিধানসবার স্পিকার এদিন ফের জানিয়ে দেন মুকুল রায় বিজেপিতেই আছেন, তিনি বিজেপির বিধায়ক। বিধানসভা অধ্যক্ষ তাঁর রায়ে ফের সেই একই কথারই পুনরাবৃত্তি করেন যে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের সমর্থনে যথেষ্ট প্রমাণ ছিল না। ফলে শুভেন্দু অধিকারীর করা আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। স্পিকার বলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন, তাঁর বিধায়ক পদ খারিজ হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+