Assembly Session: মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব তৃণমূলের, বিজেপির ‘সুপ্রিম’-জবাব
মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়কদের হট্টগোলের মধ্যেই তৃণমূল প্রতিবেশী রাজ্যের ঘটনায় নিন্দাপ্রস্তাব আনে। আর তা যুক্তিযুক্ত কি না, তা নিয়ে বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে পাল্টা জানিয়ে দেয়।
সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব দেওয়ার পরই বিজেপি হই-হট্টগোল শুরু করে। পাল্টা আক্রমণের রাস্তা নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মণিপুরকে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মণিপুর সামলাতে শোচনীয় ব্যর্থ প্রধানমন্ত্রী। তিনি বিদেশে যেতে পারেন, মণিপুরে যান না। মণিপুর নিয়ে তিনি নীরব। তারপরই তিনি বলেন, আপনারা যদি মণিপুর শান্ত করতে না পারেন, আমাদের দায়িত্ব দিন। যাঁরা মণিপুর নিয়ে আলোচনায় বাধা দিচ্ছেন তাঁরা দেশদ্রোহী।
মুখ্যমন্ত্রী মমতা বন্যোআুপাধ্যায় মণিপুরের হিংসা, জাতিদাঙ্গা ও নারী নির্যাতন নিয়ে বাংলার বিধানসভায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু এর বিরোধিতা করে বিজেপি। তৃণমূল নিন্দাপ্রস্তাব আনে। বিজেপি জানায়, অন্য রাজ্যের ইস্যু নিয়ে কেন আলোচনা হবে প্রতিবেশী রাজ্যের বিধানসভায়?
মণিপুর নিয়ে আলোচনায় বিজেপির বাধায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু বিজেপি আলোচনা চায় না। ওরা চায় মণিপুরকে শেষ করে দিতে। মণিপুর নিয়ে আলোচনায় বাধা দিয়ে বিজেপি দেশের বিরোধিতা করছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় ১০৭টি টিম পাঠিয়েছে বিজেপি। আর আমরা মাত্র ১টি টিম পাঠিয়েছি। একটি ইঁদুর কামড়ালেই আপনারা টিম পাঠিয়ে দেন। ইন্ডিয়া এবার ক্ষমতায় আসবে। দেখব আপনারা কীভাবে কাজ করেন। তারপরই তিনি বলেন, দুদিন বিজেপিতে এসেছেন, বেশি জ্ঞান দেবেন না। প্রতিদিন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন।
বিজেপির তরফ থেকে পাল্টা জানানো হয়, মণিপুর নিয়ে তাঁরা তখনই আলোচনায় অংশ নেবেন যখন, বাংলায় নারী নির্যাতন নিয়েও আলোচনা হবে। তারপরই তীব্র হইহট্টগোল শুরু করেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার প্রশ্ন তোলেন অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই রাজ্যের বিধানসভায় কি আলোচনা করতে পারি।
এই পরিস্থিতিতে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। তাঁর প্রশ্ন ছিল, আর কতদিন অপমানিত হবেন বাংলার মহিলারা। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, বাংলার দিকে না তাকিয়ে আপনি সদূর মণিপুরের দিকে তাকাচ্ছেন। তবে কি বাংলায় মহিলাদের উপর অত্যাচার নিয়ে উত্তরপ্রদেশ ও অন্যান্য বিজেপিশাসিত রাজ্যে আলোচনা হবে!
শুভেন্দু অধিকারী বলেন, বাংলরা বিধানসভায় যেভাবে মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব নেওয়া হয়, তা সমীচিন কি না, তা জানতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। তাঁর জিজ্ঞাস্য, এক রাজ্যের বিষয় অন্য রাজ্যের বিধানসভায় আলোচনা হতে পারে কি না? আর দ্বিতীয় প্রশ্ন হল, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় কি না!












Click it and Unblock the Notifications