ভাইপোকে এবার জেলে ঢোকাব, বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় তিন রাজ্যে ব্যাপক সাফল্য বিজেপির। সেমি ফাইনালে বড় জয় পেল গেরুয়া শিবির। বাংলার বিজেপি নেতৃত্ব টগবগ করে ফুটছে। তার মধ্যেই আরও বিতর্কিত মন্তব্য করে বসলেন বাঁকুড়ার সংসদ সৌমিত্র খাঁ। ভাইপোকে এবার জেলে ঢোকাবো। এই কথাই বলেন তিনি।
তিন রাজ্যে জয়ের পর বাংলাতেও বিজেপি কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া আবীর খেলা হচ্ছে। ব্যান্ডপার্টি নিয়ে পথে নেমে পড়েছেন বিজেপি কর্মী, সমর্থক, নেতারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গঠন করবেন। মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে যাবে। এমনই দাবি করছেন বিজেপি নেতৃত্ব।

এই অবস্থায় বাংলার বিজেপি নেতারা এবার আরও বেশি করে আন্দোলনে নামতে চাইছেন। দুর্নীতি ইস্যুতে আরও সরব হবেন বিজেপি নেতৃত্ব। একথা শুভেন্দু অধিকারীর বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে রবিবার দুপুরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ালেন বাঁকুড়া সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজেও বিজেপির জয়ে অত্যন্ত আনন্দিত। রীতিমত কর্মী সমর্থকদের সঙ্গে তাকে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে।
বর্ধমানে রেলওয়ে লোকো কমিউনিটি হলে বিজেপির একটি দলীয় সভা ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন সাংসদ। বক্তব্যের মধ্যেই বিস্ফোরক কথা বলেন সৌমিত্র খাঁ। তাই নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় দলের অন্তরেও। ভাইপোকে এবার জেলে ঢোকানো হবে। এই কথাই জোরের সঙ্গে হাসতে হাসতে বলে ফেলেন।
এই বক্তব্য ঘিরে বিজেপি কর্মীদের মধ্যেও কিছুটা গুঞ্জন ছড়িয়ে যায়। যদিও এই বিষয়ে সাংসদ আর বেশি কিছু বলেননি। তৃণমূল নেতৃত্ব এই কথাকে মোটেও গায়ে মাখতে চাইছেন না। বিজেপির নেতারা মাঝেমধ্যেই এমন কথা বলেন। চমক দেওয়ার রাজনীতি বিজেপির মধ্যে রয়েছে। এই দাবি করেছেন বর্ধমানের তৃণমূল জেলা নেতৃত্ব।
আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে ব্যাপক সাফল্য পাবে বিজেপি। অমিত শাহ ৩৫টি আসন জন্য টার্গেট বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্যেই ঝাঁপাবে দল। ৩৫ টি লোকসভা আসনেই বিজেপি রাজ্যে জিতবে। এমনই দাবি করেছেন সৌমিত্র খাঁ।












Click it and Unblock the Notifications