জয়ের আনন্দে গেরুয়া আবীর মেখে আনন্দে মাতলেন মীনা দেবী পুরোহিত, ইন্দ্রনীল খানরা

কলকাতার রাজ্য বিজেপি দলীয় কার্যালয়ের সামনে যেন অকাল হোলি। গেরুয়া আবীর খেলায় মেতেছেন দলের নেতা কর্মীরা। লাড্ডু বিতরণ হচ্ছে কর্মীদের মধ্যে। বিজেপি জয়ের খবরে আনন্দ উচ্ছ্বাস। একে একে নেতারা আসছেন বিজেপির রাজ্য কার্যালয়ে। শুধু কলকাতায় নয়, জেলাতেও একইভাবে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

তিন রাজ্যে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই জয় বলে দাবি করছেন সর্বস্তরের বিজেপি নেতারা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সেমি ফাইনাল বলে মনে করা হয়েছিল। আর কয়েক মাস বাদে লোকসভা নির্বাচন। অর্থাৎ ফাইনাল। সেখানে গেরুয়া শিবির অত্যন্ত খুশি। বিপুল পরিমাণ ভোট বিজেপির দিকে গিয়েছে।

mina devi

লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসবে। এই দাবি দলের তরফ থেকে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব লোকসভা নির্বাচনে ভালো ফলের দাবি জানাচ্ছেন। বেলা বাড়তেই চার রাজ্যের ফলাফলের ট্রেন্ড বোঝা হয়ে গিয়েছিল। বিজেপির দিকে মানুষের সমর্থন রয়েছে। রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে বিজেপি আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবে। একথা নিশ্চিত হয়ে যায়।

বেলা বাড়তে কলকাতায় বিজেপির রাজ্য অফিসেও ভিড় বাড়তে থাকে। নেতা কর্মীরা এসে হাজির হন। দুপুরের পরেই শুরু হয়ে যায় আবীর খেলা। ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়। নরেন্দ্র মোদীর নামে দেওয়া হয় স্লোগান। বিজেপির দীর্ঘদিনের নেত্রী মিনা দেবী পুরোহিত, যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খান, তমোঘ্ন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুরলী ধর সেন লেনের পার্টি অফিসের বাইরে উৎসব লেগে গিয়েছে।

স্থানীয়ভাবে একটি পরিক্রমার আয়োজন করা হয়। গেরুয়া আবীর খেলা হয় নেতা কর্মীদের মধ্যে। মহিলা মোর্চার কর্মীরাও উপস্থিত ছিলেন এই আনন্দ উৎসবে। লাড্ডু বিতরণ করা হয় সকলের মধ্যে। বিজেপির সল্টলেকের অফিসেও আনন্দ উৎসাহ ছিল পরিপূর্ণ। জয়ের আনন্দে সেখানেও মেতে ওঠ্রন নেতা কর্মীরা।

মিনা দেবী পুরোহিত বলেন, মানুষ ভোট দিয়েছে, সেজন্য অভিনন্দন। সেমি ফাইনালে বড় জয় এল। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে। ইন্দ্রনীল খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর নেতৃত্বের লড়াই চলছে। কংগ্রেস শাসনকাল দেখেছে মানুষ। এরপর বিজেপির উপর ভরসা করে মানুষ ভোটে জিতিয়েছে। তৃতীয়বারের জন্য ২০২৪ সালে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+