তিন রাজ্যে ভোটে জিততে মমতার প্রকল্প নকল বিজেপির? কংগ্রেস ব্যর্থ হয়েছে, মত কুণালের

তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি ব্যাপক জয় পেয়েছে। লোকসভা ভোটের আগে এই জয় এক অন্যতম ভূমিকা পালন করবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তেলেঙ্গানায় কেবল কংগ্রেস তাদের ক্ষমতা জাহির করতে পেরেছে। বাকি তিন রাজ্যে হার সনিয়া গান্ধী রাহুল গান্ধীদের।

ফলাফল নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসকে কার্যত বিঁধলেন তৃণমূল মুখোপাধ্যায় মুখপাত্র কুণাল ঘোষ। কংগ্রেস ব্যর্থ হয়েছে। ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিজেপিকে হারানোর জন্য। সেই ইঙ্গিত কুণালের গলায় পাওয়া গিয়েছে।

Kunal Ghosh

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়েছেন কুণাল। তাঁর বক্তব্য, বিজেপি তিন রাজ্যে জিতেছে। কিন্তু তার থেকেও বড় কথা কংগ্রেস তিন রাজ্যে হেরেছে।কংগ্রেসের ব্যর্থতাকে সামনে এনে দাঁড় করিয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, তিন রাজ্যে যত না বিজেপি সাফল্য পেয়েছে, তার চেয়ে কংগ্রেসের ব্যর্থতা বেশি। কংগ্রেসের এই ফল রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে ইন্ডিয়ার জোটের উপরে মুখ কে হবেন?

এই নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। কুণাল ঘোষ আগামবার্তা দিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ ইঙ্গিত দিয়েছেন তিনি। বিজেপিকে হারাতে জাতীয় নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জায়গা দেওয়া উচিত। এমনই মনে করছেন কুণাল ঘোষ।

তবে এই জয় লোকসভা ভোটে প্রভাব ফেলবে না। বিজেপি এখন থেকেই লোকসভা ভোটে জিতে সরকার গড়ার ডাক দিয়ে ফেলছে। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল দিয়ে লোকসভা ভোট বিচার করা যায় না। ইন্ডিয়া জোটের প্রভাব লোকসভা ভোটে থাকবে। এমনই মনে করছেন তৃণমূলের মুখপাত্র।

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন। বাংলার মানুষ সেই সব প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব প্রকল্পগুলিকে নকল করেছে অন্য দল। তাতেই ভোটে সাফল্য মিলেছে। এমন কথা জানাচ্ছেন তিনি। রবিবার কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলেও তাঁর বক্তব্য জানিয়েছেন।

তৃণমূলের আরেক মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য রেখেছেন। কংগ্রেসের ব্যর্থতা নিয়ে তিনি ঘুরিয়ে কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে একমাত্র মুখ। সে কথা বুঝিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+