Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় বিধানসভা নির্বাচন আট দফায়, কোথায় কবে জেনে নিন

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে ভোট হবে এক দফায়। অসমে তিন দফায়। বাংলার ভোট হবে সর্বাধিক আট দফায়। পাঁচ রাজ্যেই ভোটের ফল ঘোষণা ২ মে। প্রথম দফার ভোট শুরু ২৭ মার্চ। ২৩৪ আসনের তামিলনাড়ু, ১৪০ আসনের কেরল ও ৩০ আসনবিশিষ্ট পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। অসমে বিধানসভার মোট আসন ১২৬টি। সেখানে ভোট ২৭ মার্চ, ১ ও ৬ এপ্রিল। ২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গে ভোট হবে ২৭ মার্চ এবং এপ্রিলের ১, ৬, ১০, ১৭, ২২, ২৬ ও ২৯ তারিখ। একনজরে দেখে নেওয়া যাক কবে কোথায় ভোটগ্রহণ হবে।

প্রথম ও দ্বিতীয় দফা

প্রথম ও দ্বিতীয় দফা

প্রথম দফা: ২৭ মার্চ মোট আসন- ৩০
যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি (এসসি), কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম (এসটি), গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারী (এসটি), খড়গপুর, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, বিনপুর (এসটি), বান্দোয়ান (এসটি),বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার (এসটি), কাশীপুর, পারা (এসসি), রঘুনাথপুর (এসসি), শালতোড়া (এসসি), ছাতনা, রানিবাঁধ (এসটি), রাইপুর (এসটি)


দ্বিতীয় দফা: ১ এপ্রিল মোট আসন- ৩০

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: গোসাবা (এসসি), পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া (এসসি), নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল (এসসি), চন্দ্রকোণা (এসসি), কেশপুর (এসসি), তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর (এসসি), ইন্দাস (এসসি), সোনামুখী (এসসি)

তৃতীয় ও চতুর্থ দফা

তৃতীয় ও চতুর্থ দফা

তৃতীয় দফা: ৬ এপ্রিল মোট আসন- ৩১

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: বাসন্তী (এসসি), কুলতলি (এসসি), কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার (এসসি), জয়নগর (এসসি), বারুইপুর পূর্ব (এসসি), ক্যানিং পশ্চিম (এসসি), ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব (এসসি), মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর (এসসি), উলুবেড়িয়া উত্তর (এসসি), উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি (এসসি), তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ (এসসি), গোঘাট (এসসি), খানাকুল

চতুর্থ দফা: ১০ এপ্রিল মোট আসন- ৪৪

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: মেখলিগঞ্জ (এসসি), মাথাভাঙা (এসসি), কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (এসসি), সিতাই (এসসি), দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম (এসটি), কালচিনি (এসটি), আলিপুরদুয়ার, ফালাকাটা (এসসি), মাদারিহাট (এসটি), সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল (এসসি), পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (এসসি), পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা

পঞ্চম ও ষষ্ঠ দফা

পঞ্চম ও ষষ্ঠ দফা

পঞ্চম দফা: ১৭ এপ্রিল মোট আসন- ৪৫

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: ধূপগুড়ি (এসসি), ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রাজগঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), রানাঘাট দক্ষিণ (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি)

ষষ্ঠ দফা: ২২ এপ্রিল মোট আসন- ৪৩

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা (এসসি), বনগাঁ উত্তর (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), স্বরূপনগর (এসসি), বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া. বারাকপুর, খড়দহ, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম (এসসি), গলসি (এসসি)

শেষ দুই দফা

শেষ দুই দফা

সপ্তম দফা: ২৬ এপ্রিল মোট আসন- ৩৬

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: কুশমণ্ডি (এসসি), কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (এসটি), গঙ্গারামপুর (এসসি), হরিরামপুর, হবিবপুর (এসটি), গাজোল (এসসি), চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম (এসসি), কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনী


অষ্টম দফা: ২৯ এপ্রিল মোট আসন- ৩৫

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: মানিকচক, মালদহ (এসসি), ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, খড়গ্রাম (এসসি), বড়ঞা (এসসি), কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, দুবরাজপুর (এসসি), সিউড়ি, বোলপুর, নানুর (এসসি), লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই

গণনা: ২ মে

ক্ষুব্ধ হয়েও আত্মবিশ্বাসী মমতা

ক্ষুব্ধ হয়েও আত্মবিশ্বাসী মমতা

বাংলায় সবচেয়ে বেশি আট দফায় নির্বাচন হচ্ছে জেনে ক্ষোভ উগড়ে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোট হবে বলে জানিয়েও তিনি ইঙ্গিত করেন বিজেপিকে সুবিধা করে দিতেই এতো দফায় ভোট ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও বিপুল জয় ছিনিয়ে নিয়ে তৃতীয় মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠার বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার, অসমে যেখানে তিন দফায় ভোট হয়, তামিলনাড়ুতে এক দফায় ভোট হয় সেখানে বাংলায় কেন বেশি দফায় ভোট হবে সেই প্রশ্নও তোলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+